empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.07.202610:46 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস: EUR/USD পেয়ার ইতিবাচকভাবে নতুন সপ্তাহ শুরু করেছে

Relevance up to 03:00 2026-07-28 UTC--4

Exchange Rates 27.07.2026 analysis

সোমবারে, EUR/USD পেয়ারের মূল্যের স্থিতিশীলতা দেখা যাচ্ছে; সেশন শুরুর সময় একটি সামান্য বুলিশ গ্যাপের পর এই পেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ 1.1400 লেভেলের উপরে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের কূটনৈতিক সমাধানের বিষয়ে নতুন করে জেগে ওঠা আশাবাদের ফলে মার্কিন ডলারের ব্যাপক দরপতনের কারণে দিনের মধ্যে এই পুনরুদ্ধার ঘটেছে।

শুক্রবার রাতে, টানা ১৩ রাত ধরে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বিমান হামলা স্থগিত করেছে, যার ফলে তেহরানও মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্রদের বিরুদ্ধে তাদের পাল্টা হামলা থামিয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের মতে, যদিও মার্কিন সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য তেহরানকে অস্থায়ী ভিত্তিতে একটি সুযোগ দিতে চান। এর ফলে বিনিয়োগকারীদের মনোভাব ইতিবাচক হয়েছে এবং মার্কিন ডলার দুর্বল হয়ে পড়েছে।

Exchange Rates 27.07.2026 analysis

একই সময়ে, সংঘাত স্থগিত হওয়ায় জ্বালানি তেলের তীব্র দরপতন ঘটেছে, যা মুদ্রাস্ফীতির চাপ কমিয়েছে এবং ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার আরও বৃদ্ধির প্রত্যাশা হ্রাস করেছে। এতে মার্কিন ডলার সূচকের (DXY) উপর চাপ সৃষ্টি হয়েয়েছে, যার মাধ্যমে প্রধান কারেন্সিগুলোর বিপরীতে মার্কিন ডলারের দর নির্ধারণ করা হয়। তা সত্ত্বেও, কেন্দ্রীয় ব্যাংকের আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রেডাররা নতুন করে EUR/USD পেয়ারের পজিশন ওপেন করার বিষয়ে সতর্ক থাকতে পারেন।

Exchange Rates 27.07.2026 analysis
বুধবার, দুই দিনব্যাপী নীতিনির্ধারণী সংক্রান্ত বৈঠকের পর ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। ট্রেডাররা আর্থিক নীতিমালার ভবিষ্যৎ গতিপথ সম্পর্কিত যেকোনো নতুন সংকেতের দিকে নজর রাখবে বলে আশা করা হচ্ছে, কারণ এগুলো স্বল্পমেয়াদে মার্কিন ডলারের মূল্যের মুভমেন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও, মধ্যপ্রাচ্য সংকটের পরবর্তী ঘটনাবলীর দিকে নিবিড়ভাবে নজর রাখা হবে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা পুনরুজ্জীবিত করতে পারে এবং EUR/USD পেয়ার ট্রেডিংয়ের উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে।

টিডি সিকিউরিটিজের এক প্রতিবেদন অনুসারে, ফেডারেল ওপেন মার্কেট কমিটি মুদ্রানীতি অপরিবর্তিত রাখবে বলে আশা করা হচ্ছে। তাদের গবেষণা প্রতিবেদনে ব্যাংকটি বলেছে: "আমরা মনে করি যে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে।" তবে, বিশ্লেষকরা স্বীকার করেছেন যে "মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে জ্বালানি তেলের উচ্চমূল্যের ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ঝুঁকি বেড়েছে এবং সুদের হার বৃদ্ধির যৌক্তিকতা শক্তিশালী হয়েছে," এবং এর সাথে তারা যোগ করেছেন যে "সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করার জন্য আরও প্রমাণের প্রয়োজন।" তাদের মতে, ফেড কমিটি ধীরে ধীরে কঠোর আর্থিক নীতির দিকে ঝুঁকছে। তবে, তারা আশা করছেন যে চেয়ারম্যান ওয়ার্শ স্পষ্ট কোনো ভবিষ্যৎ নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকবেন এবং হ্যামাক ও লোগানের কাছ থেকে ভিন্নমতসম্পন্ন ভোটের প্রত্যাশা করছেন।

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, আজকের ইতিবাচক পারফরম্যান্স সত্ত্বেও এই পেয়ার চাপের মধ্যে রয়েছে। আরও দর বৃদ্ধির সম্ভাবনা বাড়াতে বুল বা ক্রেতাদের প্রথমে এই পেয়ারের মূল্যকে 20-ডে সিম্পল মুভিং অ্যাভারেজ (SMA) ব্রেক করিয়ে উপরের দিকে নিয়ে যেতে হবে। তাৎক্ষণিক সাপোর্ট 1.1370–1.13547 লেভেলে অবস্থিত। এই পেয়ারের মূল্য এই এরিয়ার নিচে নেমে গেলে জুনের সর্বনিম্ন লেভেলটি উন্মোচিত হবে। টেকনিক্যাল অসিলেটরগুলো নেগেটিভ রয়েছে, যা ইঙ্গিত দেয় যে বিয়ার বা বিক্রেতারা এখনও সুবিধাজনক অবস্থানে আছে।

নিচের টেবিলে আজ প্রধান কারেন্সিগুলোর বিপরীতে মার্কিন ডলারের দরের শতাংশভিত্তিক পরিবর্তন দেখানো হয়েছে। কানাডিয়ান ডলারের বিপরীতে মার্কিন ডলারের দর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

Exchange Rates 27.07.2026 analysis

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.