empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.07.202612:23 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ইসিবির বৈঠকের পর EUR/USD-এর জন্য কী অপেক্ষা করছে? (EUR/USD এবং GBP/USD পেয়ারের দরপতন হতে পারে)

Relevance up to 04:00 2026-07-25 UTC--4

আজ ইসিবি মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকে বসেছে এবং আশা করা হচ্ছে যে ইউরোজোনের আর্থিক নীতিমালা একরকম অপরিবর্তিতই থাকবে। চলুন আলোচনা করা যাক, এটি ইউরো/ডলার পেয়ারের মূল্যকে কীভাবে প্রভাবিত করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী ধরে নেওয়া হচ্ছে যে, ইসিবি মূল সুদের হারসহ সমস্ত নীতিমালা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেবে, যা ২.৪০%-এ থাকার কথা।

অপরিশোধিত তেলের মূল্য আবার বাড়তে থাকা সত্ত্বেও এবং জুলাই মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনার ক্ষেত্রেও নিয়ন্ত্রক সংস্থাটি কেন সুদের হার অপরিবর্তিত রাখতে পারে? এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, জ্বালানি তেলের দর বাড়লেও ব্রেন্ট গ্রেডের তেলের দাম এখনও ব্যারেল প্রতি $100-এ পৌঁছায়নি। হ্যাঁ, জুন মাসে ইউরোজোনের মুদ্রাস্ফীতি ২.৮%-এ ছিল এবং উদাহরণস্বরূপ, এই মাসে তা প্রায় ৩.০% পর্যন্ত বাড়তে পারে — যা আগেও দেখা গেছে, যখন ইসিবি সুদের হার বাড়িয়েছিল। তা সত্ত্বেও, বর্তমানে কোনো জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। এটাও মনে রাখতে হবে যে, বিশ্বের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভও পদক্ষেপ নেওয়ার আগে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

এর আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে: সেপ্টেম্বরের মধ্যবর্তী কংগ্রেসীয় নির্বাচনের আগে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের পক্ষে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে, কারণ এতে রিপাবলিকান প্রার্থীদের সমর্থন কমে যেতে পারে।

তাহলে EUR/USD-এর ক্ষেত্রে আমরা কী আশা করতে পারি? আমার বিশ্বাস, ইসিবির আর্থিক নীতিমালা অপরিবর্তিত থাকার এবং আরও সুদের হার বৃদ্ধির কোনো সংকেত না থাকায়, সবচেয়ে বেশি ট্রেডিং হওয়া এই কারেন্সি পেয়ারের মূল্য সম্ভবত 1.1365–1.1475 রেঞ্জের মধ্যেই থাকবে। আমার ধারণা, এই পেয়ারের মূল্য বাড়লেও তা বিক্রি করে দেওয়াই উচিত।

দৈনিক পূর্বাভাস

Exchange Rates 23.07.2026 analysis

Exchange Rates 23.07.2026 analysis

EUR/USD

এই কারেন্সি পেয়ারের মূল্য 1.1410-এর সাপোর্ট লেভেল টেস্ট করছে; এই পেয়ারের মূল্য এই লেভেলের নিচে নেমে গেলে 1.1365 পর্যন্ত দরপতন হতে পারে। সেল পজিশনের জন্য এন্ট্রি লেভেল হিসেবে 1.1404 বিবেচনা করা যেতে পারে।

GBP/USD

ইন্সট্রুমেন্টটির মূল্য 1.3355-এর সাপোর্টের উপরে অবস্থান করছে; উক্ত সাপোর্ট লেভেলের নিচে নেমে গেলে 1.3300-এর দিকে দরপতন হতে পারে। সেল পজিশনের জন্য এন্ট্রি লেভেল হিসেবে 1.3350 বিবেচনা করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.