The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য এখনও বার্ষিক সর্বনিম্ন লেভেলের কাছাকাছি অবস্থান করছে এবং কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। গত তিন সপ্তাহে, ইথেরিয়াম এবং বিটকয়েনের মূল্য কিছুটা পুনরুদ্ধার হয়েছে, কিন্তু গত বছর থেকে শুরু হওয়া নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে এমন কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। ক্রিপ্টো খাতের মৌলিক প্রেক্ষাপট দুর্বলই রয়ে গেছে, যা মূলত স্পট মার্কেটে স্বল্প চাহিদা, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মূলধন প্রবাহ এবং মুদ্রাস্ফীতি ২%-এ নামিয়ে আনার জন্য ফেডের প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কঠোর মুদ্রানীতির ইঙ্গিত দেয়। অতএব, আমরা এখনও বিটকয়েন বা ইথেরিয়ামের টেকসইভাবে মূল্য বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না।
এদিকে, কয়েনবেসের সিইও ব্রায়ান আর্মস্ট্রং বলেছেন যে, বিটকয়েন অস্তিত্ব ১৫ বছরেরও বেশি সময় ধরে বজায় থাকলেও এটি ফিয়াট বা নগদ মুদ্রার বৈশ্বিক বিকল্প এবং পেমেন্টের অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারেনি। আর্মস্ট্রং মনে করেন যে, এটাই সাতোশির মূল লক্ষ্য ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে, ইউএসডিটির মতো স্টেবলকয়েনগুলো "ডিজিটাল কারেন্সির" কাজটি বেশ ভালোভাবেই করে, অন্যদিকে বিটকয়েন নিজেকে "ডিজিটাল স্বর্ণ" হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। তবে, এই অবস্থানটি সঠিকভাবে বুঝতে হবে। স্বর্ণ বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, পেমেন্টের মাধ্যম হিসেবে নয়। একই কথা বিটকয়েনের ক্ষেত্রেও প্রযোজ্য। এটি ভবিষ্যতে মূল্য বৃদ্ধির আশায় কেনা হয়, স্টারবাকসে কফির দাম দেওয়ার জন্য নয়। সুতরাং, বিটকয়েন একটি পেমেন্ট ব্যবস্থায় পরিণত হতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও তা হওয়ার সম্ভাবনা কম।
পেমেন্ট ব্যবস্থা হয়ে ওঠার পথে বিটকয়েনের প্রধান সমস্যা হলো এর সীমিত সরবরাহ। বিনিয়োগকারীরা জানেন যে বিটকয়েনের সংখ্যা সীমিত এবং তারা এটি খরচ করার পরিবর্তে সেগুলো জমা করতে পছন্দ করেন। অন্যদিকে, ডলার-ভিত্তিক টোকেনগুলো "ডিজিটাল কারেন্সি" হিসেবে কাজ করে, কারণ এগুলোর মূল্য স্থিতিশীল এবং সরবরাহও সীমিত নয়। আর্মস্ট্রংয়ের মতে, বিটকয়েন একটি কাজ করে, আর স্টেবলকয়েনগুলো করে অন্য কাজ। এগুলো বেশ ভালোভাবেই সহাবস্থান করছে।
বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল), যদিও এই লেভেলে মূল্য ইতোমধ্যেই পৌঁছেছে। তবে আমাদের ধারণা, নিম্নমুখী প্রবণতা এখানেই শেষ হবে না। দৈনিক টাইমফ্রেমে $68,000 থেকে $70,700 রেঞ্জে সর্বশেষ বিয়ারিশ FVG প্যাটার্ন গঠিত হয়েছে, যা এই রেঞ্জটিকে আসন্ন কয়েক সপ্তাহে শর্ট পজিশনের পয়েন্ট অব ইন্টারেস্টে (POI) পরিণত করেছে। 4-ঘণ্টার টাইমফ্রেমে দ্বিতীয়বারের মতো বিটকয়েনের মূল্যের কারেকশনের মধ্যে ওঠানামা শুরু হলেও, সেল ট্রেডই আকর্ষণীয় রয়ে গেছে, কারণ এখন যেকোনো ঊর্ধ্বমুখী প্রবণতাই কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে।
দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে, যা গত বছরের আগস্টে শুরু হয়েছিল। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক অপরিবর্তিত রয়েছে। আমরা মনে করি না যে চলমান নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে, কারণ বিটকয়েন বা ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইথেরিয়ামের মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বেরিয়ে গেছে, তাই ফ্ল্যাট প্যাটার্নটি শেষ হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। 4-ঘণ্টার টাইমফ্রেমে সর্বশেষ বুলিশ FVG-তে একটি বাই সিগন্যাল গঠিত হওয়ার পর নতুন করে কারেকশন শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। দৈনিক টাইমফ্রেমে, আমরা প্রবণতার বিপরীতে ট্রেড করার বদলে কারেকশন শেষ হওয়ার জন্য ও বিটকয়েনের বিয়ারশ FVG গঠিত হওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।