Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতার প্রেক্ষাপটে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী কারেকশন অব্যাহত ছিল, যা ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দৃশ্যমান। এই পেয়ারের মূল্য দ্বিতীয়বারের মতো অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইনটি টেস্ট করেছে, ফলে মূল্য এই লাইন অতিক্রম করে নিম্নমুখী হলে তা একটি নতুন একটি নিম্নমুখী প্রবণতার সূচনা নির্দেশ করবে, আর যদি বাউন্স ঘটে তাহলে তা পাউন্ডের মূল্য বৃদ্ধির ধারাবাহিকতার ইঙ্গিত দেবে। টেকনিক্যাল দিক থেকে ব্রিটিশ পাউন্ডের মূল্য স্থানীয় মৌলিক ও সামষ্টিক পটভূমির সহায়তা ছাড়াও বৃদ্ধি পেতে পারে, কারণ সাপ্তাহিক টাইমফ্রেমে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট বজায় রয়েছে। সোমবারে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো ইভেন্টও নির্ধারিত ছিল না, ফলে সারাদিন জুড়ে ট্রেডারদের প্রভাবিত করার মতো তেমন কিছুই ছিল না। বর্তমানে মার্কেটে সম্পূর্ণরূপে টেকনিক্যাল মুভমেন্ট দেখা যাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে সংঘাত পুনরায় শুরু হওয়া সত্ত্বেও ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি ট্রেডারের উপর খুব একটা প্রভাব ফেলছে না—এর প্রমাণ হচ্ছে তিন সপ্তাহব্যাপী ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধি পাচ্ছে।
সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল। 10 ঘণ্টা ধরে এই পেয়ারের মূল্যের 1.3456-1.3476 এরিয়া থেকে বাউন্স গঠিত হয়েছে এবং অবশেষে সেটি সম্পন্ন হয়েছে। আজও এই পেয়ারের দরপতন অব্যাহত থাকতে পারে এবং যেখানে মূল্যের 1.3380-1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আমরা মনে করি যে, গত তিন সপ্তাহে ন্যায্য মূল্যের পুনরুদ্ধারের জন্যই পাউন্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং হায়ার টাইমফ্রেমে তা সাইডওয়েজ চ্যানেলভিত্তিক টেকনিক্যাল মুভমেন্ট থেকে বাড়তি সহায়তা পাচ্ছে। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে ট্রেন্ডলাইনটি পুনরায় প্রাসঙ্গিক রয়ে গেছে। এই পেয়ারের মূল্য উক্ত ট্রেন্ডলাইনের নিচে কনসলিডেট করলে নতুন একটি প্রবণতা শুরু হতে পারে। আমাদের দৃষ্টিতে কেবল তখনই মার্কিন ডলারের মূল্যের নতুন প্রবণতার প্রত্যাশা করা যেতে পারে যদি মধ্যপ্রাচ্যে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় বা বাব-এল-মান্দেব প্রণালীর উপর অবরোধ আরোপ করা হয়।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন হোল্ড করে রাখতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.3456-1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা যেতে পারে। তবে আজ আবারও এই পেয়ারের মূল্যের দুর্বল মাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695। মঙ্গলবারে যুক্তরাজ্যে বেকারত্বের হার, বেকার ব্যক্তির সংখ্যা ও মজুরির সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যা মার্কেটে দুর্বল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ADP প্রতিবেদন প্রকাশিত হবে, যা সম্ভবত উপেক্ষা করা হবে। আজ আমরা টেকনিক্যাল চার্টভিত্তিক মুভমেন্টের পাশাপাশি স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকার প্রত্যাশা করছি।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।