Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বুধবার টেকনিক্যাল কারণে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। আমরা ইতোমধ্যেই উল্লেখ করেছি যে, মার্কিন ডলারের পূর্ববর্তী মূল্য বৃদ্ধির জন্য কোনো ন্যায়সংগত বা যৌক্তিক কারণ ছিল না, তাই দৃশ্যমান কোনো স্থানীয় কারণ ছাড়াই ব্রিটিশ কারেন্সির বর্তমান মূল্য বৃদ্ধিকে সম্পূর্ণরূপে যৌক্তিক হিসেবে ধরা হচ্ছে। যেকোনো অবস্থাতেই, যদি এই পেয়ারের মূল্য ট্রেন্ডলাইনের নিচে কনসলিডেট না করে, তাহলে এই পেয়ারের নতুন দরপতনের বিষয়ে কথা বলাটা অপ্রয়োজনীয়। এই সপ্তাহে খুব বেশি অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলোর বেশিরভাগ ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে। সোমবার যুক্তরাষ্ট্রে ISM সার্ভিস PMI প্রকাশিত হয়েছিল, যা "চলতি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন" ছিল। ট্রেডাররা মধ্যপ্রাচ্যে সৃষ্ট নতুন উত্তেজনার বিষয়টি উপেক্ষা করেছে, কারণ ট্রেডাররা ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে চলমান 'উন্নতি-অবনতির' প্রতি আর মনোযোগ দিচ্ছে না। সপ্তাহের বাকি সময়ে সম্পূর্ণরূপে টেকনিক্যাল কারণগুলোর ওপর ভিত্তি করে ব্রিটিশ পাউন্ডের মূল্যের মুভমেন্ট দেখা যাবে। ফেডারেল রিজার্ভের কার্যবিবরণীও মার্কেটে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি।
বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে বেশ কার্যকর তিনটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশনে এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়া থেকে দু'বার বাউন্স করেছে; এই সিগন্যালগুলো ডুপ্লিকেট হওয়ায় কেবল একটি লং পজিশন ওপেন করাই যথেষ্ট ছিলো। মার্কিন সেশনে এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া অতিক্রম করলে ট্রেডাররা লং পজিশন হোল্ড করে রাখতে পারতেন। এখন এগুলো ক্লোজ করলে প্রায় 50 পিপস মুনাফা হতো।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে, যা মূলত কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে, তবে ট্রেডাররা সকল বিষয়ের প্রতি সমানভাবে মনোযোগী হলে এটিই সামগ্রিক প্রবণতায় পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্য সংঘাতের পুরোপুরি সমাধান না হলেও সাময়িক যুদ্ধবিরতি বজায় আছে; ফেড কেবল বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে, যা নাও ঘটতে পারে। আমরা ধারণা করছি যে মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির জন্য কারণগুলো ইতোমধ্যেই মার্কেটে মূল্যায়িত হয়েছে।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3319-1.3331 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3456-1.3476 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। বৃহস্পতিবার যুক্তরাজ্যে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, এবং যুক্তরাষ্ট্রে কেবল স্বল্প-গুরুত্বসম্পন্ন কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হবে, যা ট্রেডাররা সম্ভবত উপেক্ষা করবে। তাই আজ আবারও মার্কেটে টেকনিক্যাল চার্টভিত্তিক মুভমেন্ট দেখা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।