empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

06.07.202610:55 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৬ জুলাই

Relevance up to 03:00 UTC--4

সপ্তাহান্তের ছুটিতে বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও, সোমবারের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পুনরায় চাপ সৃষ্টি হয়। মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের ছুটির দিনগুলোর সুযোগ নিয়ে ট্রেডাররা সক্রিয় হওয়ায় মার্কেটে সামগ্রিক পরিস্থিতিতে সামান্য পরিবর্তন এসেছে। এ সময় বিটকয়েনের মূল্য অল্প সময়ের জন্য $64,000 অতিক্রম করে এবং ইথেরিয়ামের মূল্য $1,800-এ পৌঁছায়।

Exchange Rates 06.07.2026 analysis

ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী কারেকশন যখন শেষের পথে রয়েছে, ঠিক তখনই খবর প্রকাশিত হয়েছে যে জার্মানির বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলো এমন এক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা মাত্র কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। এর ফলে, লক্ষ লক্ষ জার্মান নাগরিক কোনো আলাদা এক্সচেঞ্জ বা বাড়তি সফটওয়্যার ছাড়াই সরাসরি তাদের নিয়মিত ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয় করতে পারবেন।

এই উদ্যোগের সাথে দুটি বিশাল নেটওয়ার্ক জড়িত রয়েছে : প্রায় ৫ কোটি গ্রাহকবিশিষ্ট 'স্পারকাসেন' সেভিংস ব্যাংক এবং 'ডিজেড ব্যাংকের' নেতৃত্বাধীন কো-অপারেটিভ বা সমবায় ব্যাংকসমূহ, যাদের গ্রাহকসংখ্যা আরও ৩ কোটি। ৮ কোটি ৪০ লক্ষ জনসংখ্যার দেশটিতে এই দুই নেটওয়ার্কের সম্মিলিত গ্রাহকসংখ্যা প্রায় ৮ কোটি; অর্থাৎ, কার্যত প্রতিটি প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিক তাদের মূল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের সুযোগ পাবেন। এই পরিবর্তনের কারণটি সহজ ও বাস্তবসম্মত: ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির প্রতি প্রকৃত আগ্রহ বা চাহিদা লক্ষ্য করেছে এবং তারা চায় না যে গ্রাহকরা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলোর দিকে ঝুঁকে তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাক।

ইউরোপীয় ইউনিয়নের 'মাইকা' নামক নিয়ন্ত্রণমূলক কাঠামো প্রবর্তনের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে; এই কাঠামোটি ২০২৬ সালের ১ জুলাই থেকে পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। নিয়মনীতির এই স্পষ্টতা রক্ষণশীল জার্মান ব্যাংকগুলোকে আশ্বস্ত করেছে যে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করা এখন নিরাপদ এবং আইনি দিক থেকেও বিষয়টি সুনিশ্চিত। এটি কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে জন্য ইতিবাচক? নিঃসন্দেহে হ্যাঁ।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

Exchange Rates 06.07.2026 analysis

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $63,800-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $63,200-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $63,800-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $62,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $63,200 ও $63,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $62,400-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $62,900-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $62,400-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $63,200 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $62,900 ও $62,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 06.07.2026 analysis

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,800-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,774-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,800-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $1,760 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,774 ও $1,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,742-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,760-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য around $1,742 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি মূল্য $1,774-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,760 ও $1,742-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.