empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

01.07.202609:41 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১ জুলাই

Relevance up to 02:00 2026-07-02 UTC--4

ক্রিপ্টোকারেন্সি মার্কেটের পরিস্থিতি এখনও বেশ হতাশাজনক। গতকাল বিটকয়েনের মূল্য $58,000-এর লেভেলে নেমে এসেছে এবং যেকোনো মুহূর্তে দরপতন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ইথেরিয়ামের মূল্য ঠিক $1,500-এর লেভেলের কাছাকাছি অবস্থান করছে; এই লেভেলটি ব্রেক করে নিম্নমুখী হলে মার্কেটে ব্যাপক হারে বিক্রি শুরু হতে পারে।

Exchange Rates 01.07.2026 analysis

গতকাল ইথেরিয়াম এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়েছে: এই অ্যাসেটের যাত্রা শুরুর পর থেকে এই প্রথমবার এটি টানা তিনটি প্রান্তিকে নেতিবাচক ফলাফল নিয়ে শেষ করতে যাচ্ছে। প্রায় দশ বছরের ট্রেডিং ইতিহাসে ইথেরিয়াম ২০১৮ সালে এবং ২০২২ সালে বড় ধরনের দরপতনের সম্মুখীন হয়েছে, কিন্তু টানা এতগুলো প্রান্তিকে দরপতনের ঘটনা আগে কখনও ঘটেনি। এটি কাঠামোগতভাবে নিশ্চিত করে যে, বর্তমানে যা ঘটছে তা কোনো সাধারণ কারেকশন নয়; বরং বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এই ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটি দরপতনের দীর্ঘতম পর্যায়গুলোর একটি। ইথেরিয়ামভিত্তিক ইটিএফ থেকে টানা অষ্টম দিনের মতো মূলধন বেরিয়ে যাওয়ার বিষয়টি—গতকাল যার পরিমাণ ছিল ৩০ মিলিয়ন ডলার—এই পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে; কারণ স্বল্পমেয়াদী এবং প্রান্তিক—উভয় ধরনের তথ্যেই একই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিটকয়েনভিত্তিক ইটিএফের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে: টানা অষ্টম দিনের মতো গতকাল মূলধন বেরিয়ে যাওয়ার পরিমাণ ছিল ২৩১.১ মিলিয়ন ডলার। ব্ল্যাকরক এক্সচেঞ্জগুলোতে অ্যাসেট ট্রান্সফারের ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে; গতকাল তারা কয়েনবেস প্রাইমে ২৯৫ মিলিয়ন ডলার মূল্যের ৪,৯৮৪টি বিটকয়েন এবং ৪৮.৫ মিলিয়ন ডলার মূল্যের ৩০,৭২৫টি ইথেরিয়াম পাঠিয়েছে। এ ধরনের ট্রান্সফার এখন এতটাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে যে, তা ক্রিপ্টো মার্কেটের চাপের একটি পরোক্ষ নির্দেশক হিসেবে কাজ করছে। অল্টকয়েনগুলোর মধ্যে কিছুটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে: XRP-তে ১৫.৩ মিলিয়ন ডলার, SOL-এ ৫.৫ মিলিয়ন ডলার এবং HYPE-এ পুনরায় ২.২ মিলিয়ন ডলারের মূলধন প্রবেশ করেছে। অন্যদিকে, DOGE, LINK, HBAR, LTC, AVAX, DOT এবং BNB-এর ক্ষেত্রে মূলধন প্রবাহ ছিল শূন্য।

এই ধরনের তথ্য ও খবরের পরিপ্রেক্ষিতে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বর্তমান বিয়ারিশ প্রবণতা শীঘ্রই শেষ হতে চলেছে—এমন দাবি করা কঠিন।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

Exchange Rates 01.07.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $59,400-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $58,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $59,400-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $58,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $58,900 ও $59,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $57,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $58,500-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $57,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $58,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $58,500 ও $57,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 01.07.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,595-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,579-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,595-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,568 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,579 ও $1,595-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,551-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,568-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,551 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,579-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,568 ও $1,551-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.