empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

30.06.202611:09 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ জুন

Relevance up to 03:00 UTC--4

বিটকয়েনের মূল্য প্রায় $60,000-এর কাছাকাছি অবস্থান করছে, তবে যেকোনো মুহূর্তে নিম্নমুখী প্রবণতা শুরু হওয়ার ঝুঁকি রয়েছে। গতকাল ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ওঠার মতো উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা দেখা যায়নি এবং বর্তমানে এটির মূল্য $1,587-এ অবস্থান করছে।

Exchange Rates 30.06.2026 analysis

উল্লেখ্য যে, গত সপ্তাহটি ২০২৫ সালের ফেব্রুয়ারির পর স্পট বিটকয়েন ইটিএফের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ ছিল। এর মধ্যে বিটকয়েনভিত্তিক ইটিএফ থেকে ১.৭৯ বিলিয়ন ডলার বিনিয়োগ উত্তোলন করা হয়েছে। এটি টানা সাত সপ্তাহ ধরে চলমান মূলধন উত্তোলন প্রক্রিয়ার সর্বোচ্চ পর্যায়। ইথেরিয়ামভিত্তিক ইটিএফগুলো থেকেই ২৭৩.৩ মিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে, যার ফলে মূলধন হ্রাসের ধারা অব্যাহত রয়েছে। গত সাত সপ্তাহে বিটকয়েন ইটিএফ থেকে মোট প্রায় ৭.৮ বিলিয়ন ডলার বেরিয়ে গেছে এবং গত সপ্তাহের ঘটনাপ্রবাহ এই পরিসংখ্যানকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এর সাথে যুক্ত হয়েছে ব্ল্যাকরকের আরেকটি বড় পদক্ষেপ: বিশ্বের বৃহত্তম এই অ্যাসেট ম্যানেজার ৭,৪৩২টি বিটকয়েন (যার মূল্য ৪৪৬.৪ মিলিয়ন ডলার) এবং ৮,১৫০টি ইথেরিয়াম (যার মূল্য ১২.৯ মিলিয়ন ডলার) কয়েনবেস প্রাইমে ট্রান্সফার করেছে। এ ধরনের ট্রান্সফার এখন প্রায় সাপ্তাহিক ঘটনায় পরিণত হয়েছে এবং ট্রেডাররা এটিকে বিক্রির স্পষ্ট প্রস্তুতি হিসেবেই বিবেচনা করে।

মূলধন উত্তোলনের এই সামগ্রিক প্রবণতার মধ্যেও 'HYPE' ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছে এবং নিজস্ব ধারায় এগিয়ে চলেছে। ১১১.৪ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ এটিকে চলতি সপ্তাহের অবিসংবাদিত নেতৃস্থানীয় ক্রিপ্টো অ্যাসেটে পরিণত করেছে; কার্যত এটিই একমাত্র অ্যাসেট যা উল্লেখযোগ্য ইতিবাচক ফলাফল প্রদর্শন করেছে। এই হতাশাজনক পরিস্থিতির মধ্যেও XRP-তে ২২.৯৯ মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে, যা বিশেষ মনোযোগের দাবিদার। তবে ক্রিপ্টো মার্কেটের বাকি চিত্রটি বেশ হতাশাজনক: SOL-ভিত্তিক ইটিএফ থেকে ১.৮১ মিলিয়ন ডলার মূলধন হ্রাস পেয়েছে, LINK-ভিত্তিক ইটিএফ থেকে ২,২০,০০০ ডলার মূলধন কমেছে এবং DOT, HBAR, AVAX, LTC, BNB ও DOGE-এর ক্ষেত্রে কোনো বিনিয়োগ প্রবাহ দেখা যায়নি।

ক্রিপ্টো মার্কেটের সামগ্রিক পরিস্থিতির তোয়াক্কা না করে টানা কয়েক সপ্তাহ ধরে HYPE-এর এই দৃঢ় অবস্থান বর্তমান অন্যতম প্রধান রহস্য হয়ে দাঁড়িয়েছে: যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিটকয়েন ও ইথেরিয়াম থেকে মূলধন সরিয়ে নিচ্ছেন, সেখানে এই অ্যাসেটটি প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে কোটি কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণ করছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

Exchange Rates 30.06.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $60,400-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $59,600-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $60,400-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $59,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $59,600 ও $60,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $58,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $59,300-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $58,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $59,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $59,300 ও $58,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 30.06.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,610-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,595-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,610-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,582 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,595 ও $1,610-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,564-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,582-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,564 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,595-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,582 ও $1,564-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.