Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
গত শুক্রবার মার্কিন ইকুইটি সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.05% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক 0.24% হ্রাস পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.09% হ্রাস পেয়েছে।
তা সত্ত্বেও, মধ্যপ্রাচ্য পরিস্থিতির নতুন মোড় নেওয়ার পর স্টক মার্কেটে আশাবাদের মধ্য দিয়ে নতুন সপ্তাহ শুরু হয়েছে এবং চলতি প্রান্তিক শেষ হতে চলেছে। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালী নিয়ে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে এই সপ্তাহে কাতারে বৈঠকে বসতে সম্মত হয়েছে; এই খবর প্রকাশের পর আজ S&P 500 এবং নাসডাক 100 সূচকের ফিউচার অন্তত ০.৭% বৃদ্ধি পেয়েছে। সপ্তাহান্তের উত্তেজনাকর পরিস্থিতির তুলনায় এটি পরিস্থিতির এক নাটকীয় পরিবর্তন। বৃহস্পতিবার থেকে সংঘাত উল্লেখযোগ্যভাবে তীব্র হয়েছিল—যখন ইরান একটি কন্টেইনার জাহাজ, কাতারের তেলবাহী একটি ট্যাঙ্কার এবং কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানে, যার ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পাল্টা হামলার ঘটনা ঘটে।
জ্বালানি তেল খাতের প্রতিক্রিয়াটি তাৎপর্যপূর্ণ এবং এটি মার্কেটের সার্বিক মনস্তত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। সপ্তাহান্তে সংঘাতের তীব্রতা সত্ত্বেও ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য শুরুর দিকে যতটা বৃদ্ধি পেয়েছিল হারিয়ে ফেলেছে এবং ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলারের কাছাকাছি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। কয়েক সপ্তাহ আগেও, এ ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনায় তেলের মূল্য অনেক বেড়ে যেত; কিন্তু এখন ট্রেডাররা বিষয়টিকে সাময়িক বা ক্ষণস্থায়ী হিসেবে দেখছে।
এদিকে, বৃহৎ চিপ নির্মাতা কোম্পানিগুলো থেকে মূলধন সরে গিয়ে আরও বিস্তৃত পরিসরের কোম্পানিগুলোর দিকে প্রবাহিত হচ্ছে। সেমিকন্ডাক্টর খাতের স্টক বিক্রির চাপের কারণে গত সপ্তাহে এমএসসিআই অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স ২.১% হ্রাস পেয়েছে; অথচ S&P 500 সূচক—যেটিতে মার্কেটে সবচেয়ে বড় প্রভাব বিস্তারকারী কোম্পানিগুলো অন্তর্ভুক্ত নেই—রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এসব ঘটনা ইঙ্গিত দেয় যে, প্রযুক্তি খাত ছাড়া অন্য সব খাতেই বিনিয়োগ প্রবাহ বাড়ছে। এটি স্টক মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতার পরিধি বিস্তারের একটি ইতিবাচক লক্ষণ; কারণ ব্যাংক অফ আমেরিকা বারবার সতর্ক করে আসছিল যে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষস্থানীয় কয়েকটি কোম্পানির ওপর ট্রেডারদের অত্যধিক নির্ভরতা বা কেন্দ্রীভূত অবস্থান ঝুঁকিপূর্ণ। পুঁজির এই স্থানান্তর প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, তবে মার্কেট আরও শক্তিশালী ও স্থিতিশীল হয়ে উঠবে এবং তখন এটি কেবল গুটিকয়েক কোম্পানির ওপর নয়, বরং বিস্তৃত পরিসরের বিভিন্ন কোম্পানির ওপর ভিত্তি করে টিকে থাকবে।
তবে এখনও উল্লেখযোগ্য ঝুঁকি বজায় আছে। রবিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে 'ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টস' প্রধান হুমকি হিসেবে স্টক মার্কেটের এআই-কেন্দ্রিক ঊর্ধ্বমুখী প্রবণতায় বড় ধরনের কারেকশন, মুদ্রাস্ফীতি এবং রাজস্ব খাতের চাপের কথা উল্লেখ করেছে। বাসেল-ভিত্তিক এই সংস্থাটি সতর্ক করেছে যে, বিশ্ব অর্থনীতি বর্তমানে অগ্রগতি ও বিপদের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং এর সহনশীলতা বা স্থিতিশীলতা কঠিন পরীক্ষার মুখে পড়েছে। রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট টম বার্কিনও একই মত পোষণ করেছেন; তিনি বলেছেন মুদ্রাস্ফীতির হার অত্যধিক। এর মাধ্যমে তিনি গত সপ্তাহে উইলিয়ামস, গুলসবি এবং সু-এর মতো কর্মকর্তাদের হকিশ বা কঠোর মুদ্রানীতিগত অবস্থানেরই পুনরাবৃত্তি করলেন।
এই সপ্তাহের প্রধান ইভেন্টগুলোর মধ্যে সিন্ট্রায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর বার্ষিক ফোরাম অনুষ্ঠিত হবে—যেখানে কেভিন ওয়ার্শ বক্তব্য রাখবেন—এবং যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বিষয়ক বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হবে, যার মধ্যে নন-ফার্ম পেরোল প্রতিবেদন অন্তর্ভুক্ত রয়েছে। সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, সেদিকে ট্রেডাররা নজর রাখবে।
টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,381-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এটি আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং $7,404-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সূচকটির দর $7,427-এর উপর ধরে রাখাও ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থানকে আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,355-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,339-এ নেমে যেতে পারে এবং $7,319-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।