empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

25.06.202610:41 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: অ্যান্টনি স্কারামুচি বিটকয়েনের উপর আস্থা বজায় রেখেছেন

Relevance up to 00:00 2026-06-26 UTC--4

বিটকয়েন এবং ইথেরিয়ামের আবারও দরপতন হচ্ছে এবং এই নতুন দরপতনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমাদের মতে, বিষয়টি খুবই সহজ। গত বছরই ক্রিপ্টো মার্কেটে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছিল এবং তা এখনও শেষ হয়নি—এর সমাপ্তির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তাই, কেবল টেকনিক্যাল কারণেই বিটকয়েনের দরপতন আরও দীর্ঘায়িত হতে পারে। এছাড়া, যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভ ২০২৬ সালে মূল সুদের হার এক বা দুইবার বাড়াতে পারে, যা সব ধরনের ঝুঁকিপূর্ণ অ্যাসেটের জন্য নেতিবাচক। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অলাভজনক বিটকয়েন (এবং বিশেষ করে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি) থেকে মূলধন সরিয়ে প্রযুক্তি ও এআই খাতভিত্তিক স্টকের দিকে ঝুঁকছে, কারণ ২০২৬ সালে এ খাতগুলো অধিক সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। মাইনাররাও তাদের মাইনিং সক্ষমতার একটি অংশ ক্রিপ্টো মাইনিং থেকে সরিয়ে এআই খাতে পরিষেবা প্রদানের কাজে লাগাচ্ছে। সংক্ষেপে বলতে গেলে, বিটকয়েনের সার্বিক পরিস্থিতি এখন বেশ প্রতিকূল।

এদিকে, স্কাইব্রিজ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা অ্যান্থনি স্কারামুচি জানিয়েছেন যে তিনি বিটকয়েনে তার বিনিয়োগ ধরে রাখছেন এবং এই "ডিজিটাল স্বর্ণ" বিক্রি করার কোনো ইচ্ছা তার নেই। স্কারামুচি ব্যাখ্যা করেন যে, বিটকয়েনের মূল 'ট্রাম্প কার্ড' হলো এর সীমিত সরবরাহ। সরকারি সিকিউরিটিজের মূল্য হ্রাস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে, বিটকয়েন মূলধন সুরক্ষিত রাখার অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। তিনি আরও উল্লেখ করেন যে, রাজনীতিবিদদের প্রতিশ্রুতির মতো বিটকয়েনের মূল্য পরিবর্তনশীল বা অপূর্ণ থাকার বিষয় নয়; বরং এর মূল্য এর নিজস্ব কোডের মধ্যেই নিহিত। স্কারামুচির মতে, বিটকয়েনের সাম্প্রতিক দরপতনের কারণ হলো মাইনাররা পরিচালনা ব্যয় মেটানোর জন্য যেকোনো মূল্যে তাদের মাইনিং করা কয়েন বিক্রি করতে বাধ্য হচ্ছে। স্কাইব্রিজের প্রতিষ্ঠাতা এখনও সেই চার বছর মেয়াদী চক্রের উপর (তিন বছর ঊর্ধ্বমুখী প্রবণতা ও এক বছর নিম্নমুখী প্রবণতা) আস্থা রেখেছেন এবং তাই আশা করছেন যে এই 'বিয়ারিশ সাইকেল' হয়তো আসন্ন শরতেই শেষ হয়ে যাবে। তবে আমরা মনে করি, সেই চার বছর মেয়াদী চক্রটি এখন আর কার্যকর নয় (কোনো কিছুই চিরস্থায়ী নয়) এবং বিটকয়েনের মূল্যও অনির্দিষ্টকাল ধরে বাড়তে পারবে না।

Exchange Rates 25.06.2026 analysis

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল), এবং এখনও উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সর্বশেষ বিয়ারিশ FVG প্যাটার্নটি $68,000 থেকে $70,700 রেঞ্জে গঠিত হয়েছে, যা এই রেঞ্জটিকে আগামি কয়েক সপ্তাহে শর্ট পজিশনের পয়েন্ট অব ইন্টারেস্টে (POI) পরিণত করেছে। 4-ঘণ্টার টাইমফ্রেমে $62,700–$63,635 রেঞ্জের মধ্যে অবস্থিত প্রথম বিয়ারিশ FVG-তে একটি 'সেল সিগন্যাল' গঠিত হয়েছে। আজ দ্বিতীয় বিয়ারিশ FVG-তেও আরেকটি সেল সিগন্যাল গঠিত হতে পারে, বিশেষ করে 4-ঘণ্টার চার্টে 'স্ট্রাকচার ব্রেকের' বিষয়টি বিবেচনায় নিলে।

Exchange Rates 25.06.2026 analysis

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে গত বছরের আগস্টে শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা চলমান রয়েছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক অপরিবর্তিত রয়েছে। আমরা মনে করি না যে চলমান নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে, কারণ বিটকয়েন বা ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিকট ভবিষ্যতে, যদি বিটকয়েনের মূল্য দৈনিক টাইমফ্রেমের বিয়ারিশ FVG-তে প্রতিক্রিয়া প্রদর্শন করে, তাহলে পুনরায় $1,391 এবং $788-এর লক্ষ্যমাত্রা পর্যন্ত ইথেরিয়ামের দরপতন শুরু হতে পারে। ততক্ষণ পর্যন্ত 4-ঘণ্টার টাইমফ্রেমে বুলিশ প্যাটার্ন থেকে ছোট লং পজিশন বিবেচনা করা যেতে পারে, তবে বিয়ারিশ প্যাটার্নও উপেক্ষা করা উচিত হবে না। গতকাল ইথেরিয়াম প্রথম বিয়ারিশ FVG-তে সেল সিগন্যাল গঠিত হয়েছে; আজ ইথেরিয়ামের মূল্য দ্বিতীয় বিয়ারিশ FVG-এর প্রভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে এবং বিটকয়েনের সাথে তাল মিলিয়ে নিম্নমুখী হতে পারে, কারণ বিটকয়েনের ক্ষেত্রেও হয়তো একই ধরনের সিগন্যাল গঠিত হতে যাচ্ছে।

চার্টের ব্যাখা

  • CHOCH — চেঞ্জ অব ক্যারেকটার / ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
  • লিকুইডিটি — লিকুইডিটি, ট্রেডারদের স্টপ‑লস যা মার্কেট‑মেকাররা তাদের পজিশন ওপেন করতে ব্যবহার করে।
  • FVG — ফেয়ার ভ্যালু গ্যাপ। মূল্য প্রায়ই এমন এরিয়াগুলো দ্রুত অতিক্রম করে, যা মার্কেটে ক্রেতা বা বিক্রেতা যেকোনো একপক্ষের অনুপস্থিতি নির্দেশ করে; পরে এই জোনগুলোতে ফিরে এসে মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
  • IFVG — ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ। এমন জোনে ফেরার পর মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি না হয়ে ব্রেকআউট হয় এবং পরে উল্টো দিক থেকে টেস্ট করে।
  • OB — অর্ডার ব্লক। এমন একটি ক্যান্ডেল যা কাজে লাগিয়ে মার্কেট‑মেকাররা লিকুইডিটি ঘটাতে পজিশন ওপেন করেন এবং পরে বিপরীত দিকে নিজের পজিশন ওপেন করেন।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.