The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
বুধবারের ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল; দিনের শেষে কেবলমাত্র সামান্য একটি কারেকশনের প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। গতকাল ইউরোজোন, জার্মানি বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি। সুতরাং দিনের মুভমেন্টগুলো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল দ্বারা প্রভাবিত ছিল না। একইভাবে, ফান্ডামেন্টাল ইভেন্ট ও ভূ-রাজনৈতিক সংবাদও মার্কেটে তেমন প্রভাব ফেলেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় আবারও দুই পক্ষের কাছ থেকে পরস্পরবিরোধী বিবৃতি পাওয়া গেছে, তবুও আলোচনা এগিয়ে চলেছে। তেহরান ও ওয়াশিংটন কেউই নতুন করে কোনো যুদ্ধ চায় না—এটি দীর্ঘমেয়াদি চুক্তির প্রত্যাশা জাগিয়েছে। মৌলিক প্রেক্ষাপট এখন ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল; যদি মধ্যপ্রাচ্যের সংঘাত সত্যিই শেষ হয়ে থাকে তবে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে এবং জ্বালানি তেলের মূল্য ইতোমধ্যে যুদ্ধে পূর্ববর্তী স্তরে নেমে এসেছে। ফলত নিকট ভবিষ্যতে মুদ্রানীতি কঠোর করার দরকার পড়বে না। তবে এই সব তথ্য বর্তমানে তেমন প্রাসঙ্গিক নয়, কারণ ট্রেডাররা প্রায় সব সংবাদ উপেক্ষা করে চলেছে।
বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে শুধুমাত্র একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনে এই পেয়ারের মূল্য 1.1354-1.1363 এরিয়ার নিচে কনসলিডেট করেছিল, কিন্তু সারাদিন নিম্নমুখী প্রবণতা গঠন করতে ব্যর্থ হয়ে সন্ধ্যার দিকে আবার ঐ এরিয়ায় ফিরে আসে। আজ থেকে পুনরায় এই লেভেল থেকে ট্রেড ওপেন করা যেতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুনরায় এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ট্রেডারদের কাছে মার্কিন ডলার ক্রয়ের কারণ কমে গেছে। তবুও ট্রেডাররা এই বিষয়টিকে আমলে না নিয়ে ইউরোর জন্য ইতিবাচক প্রায় সকল কারণ উপেক্ষা করছে। সুতরাং বর্তমানে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেতে থাকলেও তা কোনো নির্দিষ্ট কারণে ঘটছে না।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1354-1.1363 এরিয়ার নিচে কনসলিডেট করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1292 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1354-1.1363 এরিয়ার উপরে কনসলিডেট করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1413 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, এবং 1.1830-1.1837। বৃহস্পতিবার ইউরোজোনে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে—যার মধ্যে রয়েছে প্রথম প্রান্তিকের জিডিপির তৃতীয় অনুমান এবং ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদন। তবুও ট্রেডাররা এসব প্রতিবেদনের দিকে মনোযোগ দেবে কিনা তা নিশ্চিত নয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।