Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
মঙ্গলবারেও GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। যুক্তরাজ্যে গতকাল সার্ভিস ও ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিজনেস অ্যাক্টিভিটি ইনডেক্স প্রকাশিত হয়েছিল, যেগুলোর ফলাফল আশানুরূপ ছিল না। তাত্ত্বিকভাবে এসব সূচকের ফলাফল ব্রিটিশ মুদ্রার দরপতনে ঘটাতে পারত, কিন্তু আমাদের মতে এই দুটি বিষয় পারস্পারিকভাবে সংযুক্ত নয়। গত সপ্তাহে অনুষ্ঠিত ফেডারেল রিজার্ভের বৈঠকের সময় থেকে GBP/USD পেয়ারের দরপতন শুরু হয়েছিল, যখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ট্রেডারদের প্রত্যাশার তুলনায় সামান্য বেশি "হকিশ বা কঠোর" অবস্থান গ্রহণ করেছিল। ট্রেডাররা ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠকের কিংবা ব্রিটেনে প্রকাশিত প্রতিবেদনের ইতিবাচক ফলাফলকে ততটা গুরুত্ব দেয়নি। ফলে আমরা বর্তমানে থেমে থেমে এই পেয়ারের মূল্যের নিম্নগামী প্রবণতা দেখতে পাচ্ছি—ট্রেডাররা বিক্রি করছে কারণ এই পেয়ারের মূল্য কমছে, এবং এই পেয়ারের মূল্য কমছে কারণ ট্রেডাররা ক্রমাগত বিক্রি করছে। এ পর্যন্ত এই পেয়ারের মূল্য 1.3180 লেভেল অতিক্রম করতে পারেনি, তাই সম্ভাবনা আছে যে ব্রিটিশ মুদ্রার এই দরপতন এখানেই শেষ হতে পারে। তবে ইউরোরও দরপতন হচ্ছে এবং এর প্রভাবে পাউন্ডের আরও দরপতন হতে পারে।
মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে প্রথম ট্রেডিং সিগন্যালটি দিনের শেষভাগে গঠিত হয়। তবে পূর্ববর্তী সিগন্যালটি—যা সোমবার সন্ধ্যায় 1.3259-1.3267 এরিয়া থেকে রিবাউন্ডের ফলে গঠিত হয়েছিল— ট্রেডারদের প্রায় সম্পূর্ণ নিম্নমুখী মোমেন্টাম কাজে লাগাতে সাহায্য করেছিল, যার ফলে এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 এরিয়ায় পৌঁছায়। এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 এরিয়া থেকে বাউন্স করায় ট্রেডাররা লং পজিশন ওপেন করার সুযোগ পেয়েছে, যা আজও প্রাসঙ্গিক রয়েছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বের হয়ে নিম্নমুখী হয়েছে, তবে আমরা সন্দিহান যে এই দরপতন অব্যাহত থাকবে কিনা। অবশ্য, মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির জন্য যদি গুরত্বপূর্ণ কোনো কারণ দেখা যায়, তাহলে এমনটা ঘটতে পারে—কিন্তু বর্তমানে এমন কোনো কারণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্য সংঘাতের বিষয়টি সম্পূর্ণ না হলেও কিছুটা সমাধান হয়েছে এবং ফেড কেবল চলতি বছরের শেষদিকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে; সেইসাথে যুক্তরাজ্যের রাজনৈতিক সংকট যেন এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 এরিয়ার নিচে স্থিতিশীল হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3096-1.3107 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 এরিয়া থেকে রিবাউন্ড করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3259-1.3267 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695, এবং 1.3741-1.3751। বুধবার যুক্তরাজ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা নেই এবং যুক্তরাষ্ট্রে কেবল স্বল্প গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হবে। তবুও বর্তমানে ট্রেডাররা মার্কিন ডলার ক্রয় করে যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি ক্রয়ের জন্য বিশেষ কোনো কারণের দরকার হচ্ছে না।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।