The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
শুক্রবারের ট্রেডিং সেশনে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের সামান্য পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে, তবে ইউরোর উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যাচ্ছে না। দুর্ভাগ্যবশত, গত সপ্তাহেও ইউরোর দরপতন ঘটেছে। হায়ার টাইমফ্রেমে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকা সত্ত্বেও ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে ইউরোর মূল্যের নতুন প্রবণতা শুরু হচ্ছে না। গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ ট্রেডারদের প্রত্যাশার চেয়ে বেশি "হকিশ বা কঠোর" অবস্থান গ্রহণ করায় মার্কিন ডলারের মূল্যের তীব্র উত্থান হয়েছে। এর আগের সপ্তাহে ট্রেডাররা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির সিদ্ধান্তকে একরকম উপেক্ষা করেছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি মার্কিন ডলারের উপর কোনো চাপ সৃষ্টি করেনি, অথচ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আরেকবার লঙ্ঘন, আলোচনার সম্ভাব্য বিঘ্নতা এবং পুনরায় সংঘাত তীব্র হওয়ার হুমকির বিষয়টি মার্কিন ডলারের পক্ষে কাজ করেছে। অর্থাৎ, ট্রেডাররা মূলত ইউরোর জন্য ইতিবাচক সব খবরকে উপেক্ষা করে এবং মার্কিন ডলারের পক্ষে থাকা খবরের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছে। এজন্যই আমরা গত সপ্তাহে মার্কিন ডলারের দর বৃদ্ধির অযৌক্তিকতা নিয়ে আলোচনা করেছিলাম। মার্কিন ডলারের মূল্যের উত্থান এ পর্যায়ে ইতোমধ্যে শেষ হয়ে যাওয়া উচিত ছিল। শুক্রবার কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সেদিন ভোররাতে এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়ার নিচে কনসলিডেট করেছিল, কিন্তু ইউরোপীয় ট্রেডিং সেশন শুরু হওয়ার সময় পর্যন্ত এই পেয়ারের মূল্য সিগন্যাল গঠনের পয়েন্ট থেকে যথেষ্ট দূরে সরে গিয়েছিল। সুতরাং ট্রেডে এন্ট্রির জন্য তখন দেরি হয়ে গিয়েছিল। পরে এই পেয়ারের মূল্য আবার 1.1455-1.1474 রেঞ্জে ফিরে আসে এবং দিনের বাকি সময় সেখানে অবস্থান করে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুনরায় এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ট্রেডারদের কাছে মার্কিন ডলার ক্রয়ের কারণ কমে গেছে। তবু চুক্তিটি যেকোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে, যেহেতু ইসরায়েল ও লেবানন একে অপরের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে—এবং ট্রেডাররা এখনো ইউরোর জন্য ইতিবাচক বিষয়গুলো উপেক্ষা করছে।
সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়ার নিচে কনসলিডেট করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1413 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়ার উপরে কনসলিডেট করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837। সোমবার ইইউতে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে একটি বক্তৃতা দেবেন এবং সেটাই দিনের একমাত্র ইভেন্ট। ইসিবির বৈঠকের দেড় সপ্তাহ পর লাগার্ডে কোনো উল্লেখযোগ্য তথ্য প্রদান করবেন এমন সম্ভাবনা বেশ কম।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।