empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

19.06.202609:03 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৯ জুন। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 01:00 2026-06-20 UTC--4

USD/JPY পেয়ারের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 161.05 লেভেল টেস্ট করেছিল—যা মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করার জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলশ্রুতিতে এই পেয়ারের মূল্য প্রায় 161.57 পর্যন্ত বৃদ্ধি পায়।

জাপানি ইয়েন মার্কিন ডলারের বিপরীতে তীব্র দরপতনের শিকার হয়েছে এবং এটির দর চার দশকের মধ্যে সর্বনিম্ন লেভেলে পৌঁছে গেছে। এই উদ্বেগজনক প্রবণতা এমন সময় ঘটছে যখন ব্যাংক অব জাপান স্পষ্টভাবে মুদ্রাস্ফীতি হ্রাস এবং জাতীয় মুদ্রাকে সুরক্ষিত রাখার লক্ষ্যে কারেন্সি মার্কেটে সম্ভাব্য হস্তক্ষেপের সংকেত দিয়ে আসছে—উল্লেখ্য যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আগে থেকেই জানিয়েছে যে তারা সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত। এসব সংকেত সত্ত্বেও ইয়েন ধারাবাহিকভাবে দরপতনের শিকার হচ্ছে, যা টোকিও থেকে সম্ভাব্য পদক্ষেপের কার্যকারিতা বা মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা সম্পর্কে মার্কেটে বিদ্যমান অনিশ্চয়তা নির্দেশ করে।

ইয়েনের দরপতন গুরুতর উদ্বেগ তৈরি করছে, কারণ জাপানে আমদানিকৃত পণ্যসহ কাঁচামাল ও জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা জনগণের ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খরচ বাড়াচ্ছে। ব্যাংক অব জাপান পূর্বে অন্যান্য দেশের তুলনায় মুদ্রাস্ফীতি বৃদ্ধি সত্ত্বেও অতি-নমনীয় মুদ্রানীতি বজায় রেখেছিল, যা ইয়েন দুর্বল হওয়ার জন্য সহায়ক হয়েছিল। তবে সম্প্রতি সুদের হার বৃদ্ধির পরও বর্তমান তীব্র দরপতন বিভ্রান্তিকর। এই বিষয়টি প্রতীয়মান হচ্ছে যে ট্রেডাররা মার্কিন ফেডারেল রিজার্ভ কর্তৃক আরও আগ্রাসী পদক্ষেপের অপেক্ষায় আছেন, যা ক্যারি-ট্রেড কার্যক্রম বাড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সুদের হার পার্থক্য আরও প্রকট হলে মার্কিন ডলার বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে এবং মার্কিন ডলারের প্রতি স্থিতিশীলও চাহিদা সৃষ্টি করতে পারে। দুই কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির এই বিভাজনই বর্তমানে USD/JPY কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টের একটি মূল চালিকা শক্তি।

দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

Exchange Rates 19.06.2026 analysis

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 161.88-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 161.48-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 161.88-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 161.26-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 161.48 এবং 161.88-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 161.26-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল অতিক্রম করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 160.85-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 161.48-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 161.26 এবং 160.85-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

Exchange Rates 19.06.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.