empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

19.06.202606:55 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ১৯ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 22:00 2026-06-19 UTC--4

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 19.06.2026 analysis

বৃহস্পতিবার EUR/USD কারেন্সি পেয়ারের প্রায় বিধ্বংসী মাত্রার দরপতন অব্যাহত ছিল এবং দিনের শেষে এই পেয়ারের মূল্য 1.1455-এর সাপোর্ট লেভেলে পৌঁছেছে। এখন ফেডের বৈঠকের দুই দিন পর আমরা উক্ত বৈঠকের ফলাফল এবং ট্রেডাররা প্রতিক্রিয়া সম্পর্কে নির্দিষ্ট বা আংশিকভাবে সিদ্ধান্তে পৌঁছতে পারি। আমাদের দৃষ্টিকোণ থেকে সার্বিক পরিস্থিতি বেশ জটিল ও অস্পষ্ট।

প্রথমত, ফেডারেল রিজার্ভ কেবল চলতি বছরের শেষদিকে সুদের হার বাড়ানোর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, তবুও ট্রেডাররা এমনভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে যেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার জরুরী ভিত্তিতে 0.5% বাড়িয়েছে। মনে রাখতে হবে যে ফেড যখন আর্থিক নীতিমালা কঠোর করার কথা ভাবছে, তখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে গত সপ্তাহ থেকেই আর্থিক নীতিমালা কঠোর করতে শুরু করেছে। তবু ট্রেডাররা ইউরোজোনের সুদের হার বৃদ্ধির সিদ্ধান্তটিকে উপেক্ষা করেছে এবং যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার প্রতি তিনগুণ প্রতিক্রিয়া দেখিয়েছে। বৃহস্পতিবার বাস্তবিক অর্থে ইউরোর দরপতনের জন্য কোনো কারণ ছিল না, এবং মার্কিন ডলারের দর বৃদ্ধিরও বিশেষ কোনো ভিত্তি ছিল না। সুতরাং, গতকাল আমরা ট্রেডারদের ফেডের বৈঠকের ফলাফল এবং কেভিন ওয়ার্শের মন্তব্যের ওপর বাড়তি প্রতিক্রিয়া প্রদর্শন করতে দেখেছি। আমরা মনে করি ট্রেডারদের প্রতিক্রিয়া অতিরিক্ত এবং অযৌক্তিক ছিল।

EUR/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 19.06.2026 analysis

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি চমৎকার সেল ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। ইউরোপীয় ট্রেডিং সেশনের শুরুতেই এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে নিম্নমুখী হয়, ফলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার সুযোগ পেয়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যে এই পেয়ারের মূল্য 1.1455-1.1474-এর সাপোর্ট এরিয়ায় পৌঁছে যায়, ফলে ট্রেডাররা লাভ নিশ্চিত করতে পেরেছিলেন।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুনরায় এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, কিন্তু সেটি কেবল ফেড থেকে প্রাপ্ত শক্তিশালী সহায়তার কারণে ঘটেছে। মার্কিন ডলার প্রতিদিন এমন সহায়তা পাবে না। যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়, তাহলে মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের কারণ কমে যাবে। এছাড়া শুধুমাত্র ফেডই একমাত্র কেন্দ্রীয় ব্যাংক নয় যারা সুদের হার বৃদ্ধির কথা ভাবছে।

শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়ার নিচে কনসলিডেট করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1413 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়া থেকে বাউন্স করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, এবং 1.1830-1.1837। শুক্রবার ইইউ বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, এবং দুই দিনের দরপতনের পর মার্কেটে সম্ভবত ট্রেডিং কার্যক্রমে কিছুটা বিরতি ও কারেকশন দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.