empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

18.06.202610:00 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৮ জুন। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 02:00 2026-06-19 UTC--4

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.3406 লেভেল টেস্ট করেছিল—যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট হিসেবে নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 1.3348-এর লক্ষ্যমাত্রা পর্যন্ত হ্রাস পেয়েছে।

ফেডারেল রিজার্ভের গতকালের বিবৃতিতে শুধুমাত্র অবস্থানের পরিবর্তনই পরিলক্ষিত হয়নি; এটি চলমান অর্থনৈতিক পরিস্থিতির জন্য দীর্ঘ প্রতীক্ষিত এবং এখন স্পষ্টভাবে দৃশ্যমান অপর্যাপ্ত নীতিমালায় একটি মৌলিক পরিবর্তন নির্দেশ করে। মূল সুদের হার আগের স্তরে রেখে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা প্রকাশ করেছে। ট্রেডাররা এটিকে কার্যকর পদক্ষেপ গ্রহণের সংকেত হিসেবে অনুধাবন করেছিল, ফলে কারেন্সি মার্কেটে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়ে এবং পাউন্ডের বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে আজকের ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠককে বিবেচনা করা হচ্ছে। আপাতত বিশ্লেষকরা ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন, উচ্চ জেয়ালানি মূল্য এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইত্যাদি কারণে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বর্তমান সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাকে বেশ অনুকূল মনে করছেন। তবুও, যদি হঠাৎ করে সুদের হার কমানোর মতো কোনো অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেওয়া হয়, তা তাৎক্ষণিকভাবে ব্রিটিশ পাউন্ডের মূল্যকে প্রভাবিত করবে এবং সম্ভবত আরও দরপতনের কারণ হয়ে দাঁড়াবে।

সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের পাশাপাশি, বিনিয়োগকারীরা যুক্তরাজ্যের শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দিকেও গুরুত্ব দেবেন। বেকারত্বের হার এবং বেকারভাতা আবেদন সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল ব্রিটিশ অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে সহায়ক হবে। উচ্চ বেকারত্ব বা বেকারভাতা আবেদনের বৃদ্ধি অর্থনৈতিক কার্যক্রমে মন্থরতা নির্দেশ করবে, যা পরোক্ষভাবে পাউন্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি মনোযোগ দেব।

Exchange Rates 18.06.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3364-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3325-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3364-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়ালে পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3295-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3325 এবং 1.3364-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3295-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3249-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ প্রকাশিতব্য প্রতিবেদনে দুর্বল ফলাফল পরিলক্ষিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3325-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3295 এবং 1.3249-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

Exchange Rates 18.06.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.