empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.06.202608:31 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ১৭ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 23:00 2026-06-17 UTC--4

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 17.06.2026 analysis

মঙ্গলবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের তেমন কোনো আকর্ষণীয় মুভমেন্ট দেখা যায়নি। দিনেরবেলা কোনো উল্লেখযোগ্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি, এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষপটও আপাতত শান্ত রয়েছে—তেহরান ও ওয়াশিংটন আপাতত একটি অস্থায়ী চুক্তির শর্তে মতৈক্যে পৌঁছেছে, এবং বিশ্ববাসী এখন চুক্তি স্বাক্ষর ও হরমুজ প্রণালী খোলার অপেক্ষায় রয়েছে। তবুও খুব একটা আশাবাদ দেখা যাচ্ছে না। ট্রেডাররা জানতে পেরেছে যে হরমুজ প্রণালী খোলা হলেও সেখান দিয়ে জাহজ চলাচলের মাত্রা সহজেই যুদ্ধ পূর্ববর্তী স্তরে ফিরবে না, এবং তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অমীমাংসিত অনেক বিষয় রয়েছে, যা ভবিষ্যতে উত্তেজনা বাড়াতে পারে। ফলে কেউই তৎক্ষণাত মার্কিন ডলার বিক্রির জন্য তাড়াহুড়ো করছে না, এবং GBP/USD পেয়ারের মূল্যু এক মাসের অধিক সময় ধরে সাইডওয়েজ চ্যানেলে অবস্থান করছে, যা উপরে দেওয়া চিত্রে স্পষ্টভাবে দৃশ্যমান। আজ যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে, যা ব্যাংক অফ ইংল্যান্ডের মুদ্রানীতি সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করবে। সন্ধ্যায় ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হবে, যা বেশ গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় একটি ইভেন্ট।

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 17.06.2026 analysis

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে একটি বাই ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে, যেখানে সামান্য মার্জিন অব এরর ছিল (3 পিপস)। ইউরোপীয় ট্রেডিং সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে ঊর্ধ্বমুখী হয়েছে এবং দিনের শেষে মূল্য 25-30 পিপস পর্যন্ত বেড়েছে। নতুন ট্রেডাররা তুলনামূলকভাবে সহজেই এই 25-30 পিপস উপার্জন করতে পারতেন, কারণ সারাদিন ধরে প্রায় একমুখী মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে টানা দুই মাস ধরে GBP/USD পেয়ারের ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে, কারণ এখনও উচ্চমাত্রার ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে এবং সার্বিক পরিস্থিতি বিশেষ আশাব্যঞ্জক নয়। মধ্যপ্রাচ্যে পুনরায় পূর্ণমাত্রার সংঘাত শুরু না হলে মার্কিন ডলারের দর ফেব্রুয়ারি ও মার্চের মতো বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা কঠিন। তবে ট্রেডাররা বর্তমানে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করছে না, কারণ যুদ্ধবিরতির সম্ভাবনা ও হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল সংক্রান্ত বহু ইস্যু অনিশ্চিতই রয়ে গেছে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়ার ওপর কনসলিডেট করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695, এবং 1.3741-1.3751। বুধবার যুক্তরাজ্যে মে মাসের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশ করা হবে, এবং যুক্তরাষ্ট্রে ফেডের বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে। আমরা ফেডের মূল সুদের হারে পরিবর্তনের প্রত্যাশা করছি না, কিন্তু ফেডের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বিবৃতি কারেন্সি মার্কেটের সার্বিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.