Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
টানা চতুর্থ দিনের মতো জ্বালানি তেলের মূল্য কমেছে, যা এ বছরের দীর্ঘতম দরপতনের ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রেন্ট গ্রেডের তেলের দাম ব্যারেলপ্রতি $83-এর নিচে নেমে গেছে এবং ডব্লিউটিআই গ্রেডের তেলের দর $80-এর কাছাকাছি পৌঁছেছে, যা গতকাল $81-এর উপরে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে জ্বালানি তেলের মূল্য মার্চের শুরুর দিকের সর্বনিম্ন লেভেলে ফিরে এসেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের সময় অর্জিত বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অংশ মিলিয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে, মরগ্যান স্ট্যানলি এবং গোল্ডম্যান শ্যাক্স আসন্ন প্রান্তিকগুলোতে জন্য জ্বালানি তেলের মূল্যের পূর্বাভাস সংশোধন করে কমিয়ে দিয়েছে।
গোল্ডম্যান শ্যাক্স এখন আশা করছে যে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির পরিমাণ জুলাই মাসের শেষে যুদ্ধ-পূর্ববর্তী স্তরে পৌঁছাবে—যা আগের পূর্বাভাসের চেয়ে এক মাস আগেই ঘটতে যাচ্ছে। মরগ্যান স্ট্যানলি তৃতীয় প্রান্তিকের জন্য তাদের ব্রেন্ট তেলের মূল্য পূর্বাভাস ১০০ ডলার থেকে কমিয়ে ৯০ ডলার এবং চতুর্থ প্রান্তিকের জন্য ১৫ ডলার কমিয়ে ৮০ ডলার করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে তেল উৎপাদন ৫০% এবং ডিসেম্বরের মধ্যে ৮০% পুনরুদ্ধার হবে।
তবে, ট্রেডাররা সতর্ক রয়েছে—এবং তার সঙ্গত কারণও রয়েছে। মার্কিন-ইরান চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। জাহাজ কোম্পানি এবং ব্যবসায়ীরা বলছেন যে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পাঠানোর আগে তাদের আরও স্পষ্ট তথ্যের প্রয়োজন: নিরাপত্তা সংক্রান্ত বিষয়, পরিচালন বিধি এবং যাতায়াতের প্রকৃত খরচ এখনও অমীমাংসিত রয়েছে। অন্যান্য কোম্পানিগুলো আরও বেশি সন্দিহান। অনুমান করা হচ্ছে যে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরতে বেশ কয়েক মাস সময় লাগবে।
যদিও জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও বিদ্যমান রয়েছে, তবে এর তীব্রতা লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুদ ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক সরবরাহ ঘাটতি পূরণ করতে সময় লাগবে।
ফেডারেল রিজার্ভের জন্য, তেলের এই দরপতন একটি আদর্শ মুহূর্তে ঘটেছে—বুধবার কেভিন ওয়ার্শের সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রথম বৈঠকের ঠিক আগে। যদি জ্বালানি তেলের দর বর্তমান লেভেলে স্থিতিশীল থাকে, তবে মুদ্রাস্ফীতির চাপ পূর্বাভাসের চেয়ে দ্রুত কমতে শুরু করবে, যা ফেড নতুন চেয়ারম্যানকে আরও নমনীয় অবস্থান গ্রহণের সুযোগ করে দেবে।
জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেসিস্ট্যান্স $81.40-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $86.67-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $92.54. এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $74.85-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $67.77 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $59.90 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।