Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বিটকয়েন এবং ইথেরিয়ামের দরপতন অব্যাহত রয়েছে, এমনকি কারেকশনেরও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত কয়েক সপ্তাহজুড়ে বিটকয়েনের মূল্য ১৭% কমেছে, যেখানে ইথেরিয়ামের মূল্য ২১% হ্রাস পেয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কেন আবার ধস নেমেছে তা নিয়ে যত খুশি তর্ক করা যেতে পারে, কিন্তু আমরা গত তিন মাস ধরে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, মুদ্রাস্ফীতির হার এবং ফেডারেল রিজার্ভের পরিবর্তিত অবস্থান বিবেচনা না করেও এ বিষয়ে ক্রমাগত সতর্ক করে আসছি।
এদিকে, বিশেষজ্ঞরা ক্রমাগত জোর দিয়ে বলছেন যে বিটকয়েনের মূল্য এটির "বটম বা সর্বনিম্ন লেভেল" বা তার কাছাকাছি রয়েছে। বিভিন্ন সংস্থার বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে বর্তমানে অর্ধেকেরও বেশি বিটকয়েনের দরপতন হচ্ছে, যা একটি "বটম লেভেল" গঠনের ইঙ্গিত দেয়, কারণ ২০১১, ২০১৮ এবং ২০২২ সালেও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল। সেইসব ক্ষেত্রে, বিটকয়েনের মূল্য এক মাসের মধ্যেই উক্ত বিয়ারিশ সাইকেলের সর্বনিম্ন মূল্যে পৌঁছেছিল, আরও ১৫-২৫% দরপতন প্রদর্শন করেছিল এবং তারপরে একটি "বুলিশ বা ঊর্ধ্বমুখী" প্রবণতা গঠিত হতে শুরু করেছিল। বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন যে বিটকয়েনের মূল্য ২০০-দিনের মুভিং অ্যাভারেজে নেমে এসেছে, যা "বিয়ারিশ" সাইকেলের একটি নির্দেশক হিসেবে কাজ করে, এবং ফিয়ার অ্যান্ড গ্রিড সূচক সর্বনিম্ন স্তরে নেমে গেছে। সার্বিক পরিস্থিতি অনুযায়ী "নিম্নমুখী প্রবণতা সমাপ্তির সম্ভাবনা পাওয়া যাচ্ছে।"
আমরা এই ধরনের উপসংহার এবং পূর্বাভাসগুলোকে বিশ্বাসযোগ্য বলে মনে করি না। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কী এআই খাতে বিনিয়োগ অব্যাহত রাখা থেকে বিরত রয়েছে? তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আরও কয়েক মাস বা বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনা কমে গেছে? মার্কিন যুক্তরাষ্ট্রে কি মুদ্রাস্ফীতির হার ক্রমাগত বাড়ছে না, যা ফেডকে ২০২৬ সালে শুধু একবার নয়, বরং একাধিকবার মুদ্রানীতি কঠোর করার জন্য প্রস্তুত হতে বাধ্য করছে? এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক মডেলগুলো একসময় কাজ করা বন্ধ করে দেয়। সাধারণত, 'হালভিং'-এর পরের প্রথম বছরে বিটকয়েনের মূল্য উল্লেখযোগ্য বৃদ্ধি দেখিয়েছে, কিন্তু ২০২৫ সালে এই ধারাবাহিকতা আর বজায় থাকেনি। বিটকয়েনের মূল্য অনির্দিষ্টকালের জন্য বাড়তে পারে না। আমরা নতুন ঊর্ধ্বমুখী প্রবণতার বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু আমরা মনে করি এই ধরনের পূর্বাভাসের ভিত্তি হলো প্রত্যাশাকে বাস্তবতা হিসেবে উপস্থাপন করার একটি সাধারণ প্রচেষ্টা। অনেক বিশেষজ্ঞ নিজেরাই প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছেন এবং তাই তারাও স্বার্থসংশ্লিষ্ট পক্ষ। উদাহরণস্বরূপ, যদি বিটকয়েনের মূল্য কেবল বাড়তেই থাকে তাহলে তা ক্যাথি উড বা মাইকেল সেইলরের জন্য লাভজনক হবে। আর তা ঘটার জন্য, তাদেরকে মার্কেটের অন্যান্য ট্রেডারদের বিটকয়েনের মূল্য বৃদ্ধির অবশ্যম্ভাবিতা সম্পর্কে বোঝাতে হবে, যা তাদের বিক্রি না করে ক্রয় করতে উৎসাহিত করবে এবং একটি নতুন বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হবে।
দৈনিক টাইমফ্রেমে বিটকয়েনের মূল্যের একটি পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। এই প্রবণতার কাঠামো নিম্নমুখী হিসেবে চিহ্নিত হয়েছে এবং একটি নতুন লোয়ার লো লেভেল গঠিত হওয়ায় CHOCH লাইনটি $82,800-এ স্থানান্তরিত করা হয়েছে। কেবলমাত্র বিটকয়েনের মূল্য এই লেভেলের উপরে উঠলে আমরা বলতে পারব যে নিম্নমুখী প্রবণতা শেষ হয়েছে। যেহেতু ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার এখনও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাহলে আমরা মনে করছি এই দরপতন অব্যাহত থাকবে। $68,000 - $70,700 রেঞ্জে একটি নতুন বিয়ারিশ FVG গঠিত হয়েছে; ইচ্ছা করলে বিটকয়েনের চলমান দরপতনের সময় অন্যান্য FVG-ও চিহ্নিত করা যেতে পারে, তবে এটিই সবচেয়ে সুস্পষ্ট। তাই ভবিষ্যতে এই প্যাটার্নের মধ্যেই নতুন সেল সিগন্যাল গঠিত হতে পারে।
দৈনিক টাইমফ্রেমে গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা গঠন অব্যাহত রয়েছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক (OB) অব্যাহত ছিল এবং আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যালের ফলে সৃষ্ট মুভমেন্ট শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। আমরা মনে করি এটি এখনও অব্যাহত রয়েছে; বিটকয়েন বা ইথেরিয়াম—উভয়েরই নিম্নমুখী প্রবণতা সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিকটমেয়াদে $1,391 এবং $788-এর লক্ষ্যমাত্রার দিকে ইথেরিয়ামের আরও দরপতন হতে পারে। ইথেরিয়ামের মূল্যের ঊর্ধ্বমুখী করেকশনের সম্ভাবনা তখনই প্রত্যাশা করা যায় যখন অন্তত 4-ঘন্টার টাইমফ্রেমে কোনো বুলিশ প্যাটার্ন বা রিভার্সালের অন্যান্য সংকেত গঠিত হবে। শর্ট পজিশনের নতুন POI এরিয়াগুলোর মধ্যে আমরা $1,624-$1,720 রেঞ্জের FVG-টির দিকে দৃষ্টি রাখছি। যদি এই প্যাটার্ন উপেক্ষিত হয়, তাহলে ট্রেডাররা কারেকশনের সিগন্যাল পাবেন।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।