Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
মঙ্গলবার EUR/USD পেয়ারের ট্রেডিং সেশন বেশ আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিনোদনমূলক ছিল। কেবল ইউরো বা মার্কিন ডলারের মূল্যের মুভমেন্টগুলোই নয়, ভূ-রাজনৈতিক পটভূমিও যথেষ্ট সক্রিয় ছিল। আমরা বহুবার উল্লেখ করেছি যে ভূ-রাজনৈতিক পরিস্থিতি দিনের মধ্যে প্রায় পাঁচবারও বদলে যেতে পারে। ট্রেডাররা কখনও কখনও নির্দিষ্ট সংবাদ উপেক্ষা করে, আবার কিছু ক্ষেত্রে ট্রেডাররা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না, ফলে মার্কেটে "সুইং" সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে ডোনাল্ড ট্রাম্প আবারও বললেন যে ইরানের সঙ্গে শীঘ্রই চুক্তি স্বাক্ষর করা হবে—এদিকে সন্ধ্যার দিকে জানা যায় ইরান হরমুজ প্রণালীতে নজরদারি চালানো একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে। কিছুক্ষণ পর ট্রাম্প জানিয়েছেন যে এই আক্রমণের জবাব দেয়া হবে। সংক্ষেপে, গত দুই মাস ধরে চুক্তি 'স্বাক্ষরের কাছাকাছি' চলে এসেছে বলে চলা ট্রাম্পের চুক্তি সম্পর্কিত যা জানা প্রয়োজন তা এর মাধ্যমেই বোঝ যাচ্ছে। তাই গতকাল রাতের প্রথমার্ধে মার্কিন ডলারের দরপতন এবং দ্বিতীয়ার্ধে এটির মূল্যের উত্থান নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ট্রেডাররা প্রায়শই অধিকাংশ মৌলিক ও সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন উপেক্ষা করে চলেছে।
মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুইটি বাই ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। এশীয় সেশনে এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে 1.1584-1.1594 এর দিকে উঠে যায়; তবে অল্প কিছু পিপসের জন্য এই পেয়ারের মূল্য নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। মার্কিন সেশনে এই পেয়ারের মূল্য আবার 1.1527-1.1531 এরিয়ায় ফিরে এসে পুনরায় বাউন্স করে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের রেঞ্জভিত্তিক মুভমেন্টের সমাপ্তি ঘটেছে, এবং তিন সপ্তাহের স্থবিরতার পরে নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হয়েছে, কিন্তু মার্কিন ডলারের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা সম্পূর্ণরূপে ভূ-রাজনৈতিক পরিস্থিতি কীভাবে বিকশিত হয় তার ওপর নির্ভর করবে। ডোনাল্ড ট্রাম্প এখনও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে ইরানের সঙ্গে শিগগিরই একটি চুক্তি চূড়ান্ত করা হবে। যদি এই ধরনের কোনো বাস্তবায়িত হয়, তাহলের মার্কিন ডলারের দরপতন শুরু হবে।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1455-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1584-1.1594 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে মে মাসের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে, তবে EUR/USD পেয়ারের মূল্যের মুভমেন্ট আবারও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট দ্বারাই নির্ধারিত হবে। উদাহরণস্বরূপ, আজ হেলিকপ্টার ভূপাতিত করার পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্র "প্রতিশোধমূলক হামলা" চালাতে পারে, যার মাধ্যমে যুদ্ধবিরতি আরেকবার লঙ্ঘিত হবে এবং এর ফলে আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।