The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
এটা স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্রের মে মাসের কর্মসংস্থান প্রতিবেদনটির ফলাফল দেখে কেউই আর উদাসীন থাকতে পারেনি।
ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট বেথ হ্যামাক প্রায় সঙ্গে সঙ্গেই এই ফলাফলের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন — এবং তাঁর মন্তব্যটি এমন একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে যা ট্রেডাররা উপেক্ষা করতে পারে না। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে।"
হ্যামাক এই বছর ফেডের একজন ভোটাধিকারপ্রাপ্ত সদস্য, এবং তাঁর অবস্থান বেশ সুসংগত। তিনি ৪.৩% বেকারত্বের হারকে "মোটামুটি পূর্ণ কর্মসংস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ" বলে বর্ণনা করেছেন, যেখানে ৮৫,০০০-এর পূর্বাভাসের বিপরীতে ১,৭২,০০০ কর্মসংস্থান বৃদ্ধি এটা নিশ্চিত করে যে শ্রমবাজার পরিস্থিতি প্রায় ভারসাম্যপূর্ণ অবস্থান রয়েছে। শ্রমবাজারের ইতিবাচক পরিস্থিতি এবং পিসিই সূচক অনুযায়ী মুদ্রাস্ফীতি ৩.৮%-এ পৌঁছানোর পূর্বাভাসের কারণে, প্রতিটি নতুন প্রতিবেদনের সাথে 'অপেক্ষা এবং পর্যবেক্ষণের' নীতি বজায় রাখার যৌক্তিকতা দুর্বল হয়ে পড়ছে।
এটা উল্লেখ্য যে, মে মাসের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনে গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে প্রান্তিক ভিত্তিতে কর্মসংস্থানের সবচেয়ে শক্তিশালী বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এই বৃদ্ধি অবসর ও আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, অনাবাসিক নির্মাণ এবং উৎপাদনসহ বিভিন্ন খাতে বিস্তৃত ছিল। শ্রমবাজার শুধু টিকে রয়েছে তাই নয়, ২০২৫ সালে নিয়োগের মন্থরতার পর এটি পুনরায় গতি ফিরে পাচ্ছে, যা দেশটিতে মুদ্রাস্ফীতিকে আরও ত্বরান্বিত করবে।
এই প্রেক্ষাপটে, হ্যামাকের অবস্থান ফেডের সামগ্রিক কঠোর নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ, যা গত সপ্তাহে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল। ডালাস ফেডের প্রেসিডেন্ট লোগান এই প্রতিবেদন প্রকাশের আগেই বলেছিলেন যে বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির প্রয়োজন হতে পারে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট উইলিয়ামস নিরপেক্ষ অবস্থান গ্রহণ করলেও আরও কঠোর নীতি গ্রহণের সম্ভাবনা নাকচ করেননি। সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট ডেলি সতর্ক থাকার এবং "যেকোনো পরিস্থিতিতে" প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতির কথা বলেছেন।
এখন, ফেডের ১৬-১৭ জুনের বৈঠক নিয়ে—যা নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের প্রথম বৈঠক হতে যাচ্ছে—জল্পনা-কল্পনা আরও বেড়েছে। কেবল সিদ্ধান্তের মধ্যেই মূল কৌতুহল সীমাবদ্ধ থাকবে না, বরং চূড়ান্ত বিবৃতির প্রতিও দৃষ্টিপাত করা হবে। ট্রেডাররা আশা করছে যে, ফেড পরবর্তী পদক্ষেপ হিসেবে সুদের হার কমানোর ইঙ্গিতপূর্ণ মন্তব্য পরিহার করবে এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা ব্যক্ত করবে। এই সংকেতটিই নিকট ভবিষ্যতে মার্কিন ডলারের মূল্যের প্রবণতা নির্ধারণ করবে।
EUR/USD-এর বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের মূল্যকে 1.1540 লেভেলে পুনরুদ্ধার করতে হবে। কেবল এর ফলে এই পেয়ারের মূল্যের 1.1560 লেভেল টেস্টের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সুযোগ পাওয়া যাবে। সেখান থেকে এই পেয়ারের মূল্য 1.1580 পর্যন্ত বাড়তে পারে, তবে বড় ট্রেডারদের সহায়তা ছাড়া এই লেভেল অতিক্রম করা যথেষ্ট কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে 1.1600-এর লেভেল নির্ধারণ করা যেতে পারে। যদি এই ট্রেডিং ইনস্ট্রুমেন্টের মূল্য প্রায় 1.1505 পর্যন্ত নামে, তাহলে আমি বড় ক্রেতাদের তরফ থেকে গুরত্বপূর্ণ প্রতিক্রিয়ার আশা করছি। কেউ সেখানে না সক্রিয় না হলে 1.1480-এর লেভেলে দরপতনের জন্য অপেক্ষা করা উচিত হবে, অথবা 1.1445 থেকে লং পজিশন ওপেন করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
GBP/USD-এর বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, পাউন্ডের ক্রেতাদের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স 1.3345-এ পুনরুদ্ধার করতে হবে। কেবল এর ফলে এই পেয়ারের মূল্যের 1.3375-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সুযোগ পাওয়া যাবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া যথেষ্ট কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে 1.3410 এরিয়া নির্ধারণ করা যায়। যদি এই পেয়ারের দরপতন হয়, মূল্য 1.3315-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে এবং GBP/USD পেয়ারের মূল্য 1.3290-এর লেভেলে নেমে যাবে, যেখানে 1.3255 পর্যন্ত দরপতন বিস্তৃত হতে পারে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।