empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.06.202610:46 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৪ জুন: ইতিবাচক আশাবাদ ম্লান হয়ে যাওয়ায় S&P 500 ও নাসডাক সূচকের ব্যাপক দরপতন

গতকাল মার্কিন ইকুইটি সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.74% হ্রাস পেয়েছে, এবং নাসডাক 100 সূচক 0.89% দরপতনের শিকার হয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 1.21% হ্রাস পেয়েছে।

স্টক মার্কেটের রেকর্ড উত্থানটি দুটি কারণে হোঁচট খেয়েছে — এবং দুটি ঘটনাই একই দিনে ঘটেছে। ব্রডকমের দুর্বল পূর্বাভাস কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণাটিকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়া মার্কেটে নেতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে। এমএসসিআই এশিয়া প্যাসিফিক সূচক 1.6% হ্রাস পেয়েছে, যা টানা চার দিন ধরে রেকর্ড উচ্চতার দিকে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা থামিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি, যা এই বছর বিশ্বের সেরা ফলাফল প্রদর্শনকারী সূচক, তা 1.7% কমেছে। নাসডাক 100 ফিউচারের দর প্রায় ০.৫% কমেছে। S&P 500 সূচকের টানা নয় দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। ইউরোপের স্টক মার্কেটে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Exchange Rates 04.06.2026 analysis

যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে, ব্রডকমই ছিল দিনের এই দরপতনের প্রধান কারণ। আয়ের পূর্বাভাস পূরণে ব্যর্থতা এবং কোম্পানিটির ম্যানেজমেন্টের এই মন্তব্যের পর এআই গ্রাহকদের দিকে ঝুঁকে পড়ার প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়ে ধীর গতিতে এগোচ্ছে, ফলে লেনদেন-পরবর্তী সময়ে স্টকটির দর প্রায় 14% কমে যায়। একটি কোম্পানির একটি দুর্বল পূর্বাভাস মানেই স্বয়ংক্রিয়ভাবে প্রবণতার পরিবর্তন নয়। তবুও, চিপ কোম্পানিগুলোর স্টকের মূল্যের এমন দ্রুত উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার জন্য খুব বেশি কারণের প্রয়োজন নেই, এক্ষেত্রে উল্লেখ্য যে ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক দুই মাসে প্রায় 70% বৃদ্ধি পেয়েছে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এই চাপ আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় মার্কেটে সেই সুপরিচিত অস্থিরতা ফিরে এসেছে। ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি প্রায় $97-এ অবস্থান করছে, যদিও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে মার্কিন ঘোষণার পর সাময়িকভাবে উত্তেজনা কমে গিয়েছিল এবং তেলের মূল্য প্রায় 1% হ্রাস পেয়েছিল। বিটকয়েনের মূল্যও $62,000-এর নিচে নেমে গিয়েছিল, যা ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল ক্রমাগত ইতিবাচকভাবে চমক দিয়ে চলেছে। গতকালের এডিপি প্রতিবেদনে দেখা গেছে যে মার্কিন সংস্থাগুলোতে ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে জ্বালানি সংকট সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া স্থিতিশীল রয়েছে। শুক্রবার প্রকাশিতব্য ননফার্ম পেরোল সংক্রান্ত প্রতিবেদন এই সপ্তাহের প্রধান আকর্ষণ। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী যদি এই সূচকের ফলাফলে শ্রমবাজারের ইতিবাচক পরিস্থিতি নিশ্চিত হয়, তাহলে সুদের হার অপরিবর্তিত রাখা বা বাড়ানোর জন্য ফেডের কাছে সুযোগ থাকবে। এটি মার্কিন ডলারের জন্য ইতিবাচক, স্বর্ণের জন্য নেতিবাচক এবং ইয়েনের জন্য সহায়ক।

এদিকে, ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান বলেছেন যে মুদ্রাস্ফীতিকে লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনতে বছরের শেষের দিকে সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সতর্কতামূলক মন্তব্য করে সুদের হারের ভবিষ্যৎকে "অনিশ্চিত" বলে অভিহিত করেছেন — কিন্তু ট্রেডাররা স্পষ্টতই নমনীয়পন্থীদের চেয়ে কঠোরপন্থীদের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

ফরেক্স মার্কেটে, আজ ইয়েনের দর অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুসারে, ব্যাংক অফ জাপান এই মাসে ২৫ বেসিস পয়েন্ট (bp) সুদের হার বৃদ্ধির কথা বিবেচনা করছে এবং বছরের শেষের দিকে দেশটির আর্থিক নীতিমালা আরও কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কারেন্সি মার্কেটের জন্য একটি বড় সংকেত হবে: ইয়েন দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী উচ্চ সুদের হারের চক্রের শিকার, এবং জাপানের আর্থিক নীতিমালা স্বাভাবিকীকরণের যেকোনো ইঙ্গিত USD/JPY-এর মূল্যের মুভমেন্টের তীব্র পরিবর্তন ঘটাতে পারে।

Exchange Rates 04.06.2026 analysis


টেকনিক্যাল চার্ট অনুযায়ী, S&P 500 সূচকের ক্রেতাদের তাৎক্ষণিক লক্ষ্য হলো সূচকটির মূল্যের $7,547-এর রেজিস্ট্যান্স লেভেলটি অতিক্রম করানো। এটি করা গেলে আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত হবে এবং সূচকটির মূল্যের $7,574-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $7,607-এর ওপরে বজায় রাখতে পারলে ক্রেতাদের অবস্থান আরও সুদৃঢ় হবে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, সূচকটির দর $7,518-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির দর সম্ভবত $7,494-এ নেমে যাবে এবং এরপর $7,474-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.