empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

03.06.202609:44 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রেতারা সক্রিয় থাকলেও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে

স্বর্ণের মূল্য আবারও আউন্স প্রতি প্রায় $4,460-এ নেমে এসেছে। দিনের শুরুতে ০.৬% দরপতনের পর, স্বর্ণের মূল্যের আংশিক পুনরুদ্ধার পরিলক্ষিত হলেও, এটি এখনও চাপের মধ্যে রয়েছে। আমাদের পরিচিত পরিস্থিতিই দেখা যাচ্ছে: মধ্যপ্রাচ্যে আরেকবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, আলোচনা সংক্রান্ত পরস্পরবিরোধী সংকেত পাওয়া যাচ্ছে, এবং কোনো স্পষ্ট দিকনির্দেশনা না পেয়ে স্বর্ণ দুটি বিবৃতির মাঝে আটকা পড়েছে।

Exchange Rates 03.06.2026 analysis

গতকালের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষভাবে জটিল ছিল। লেবাননে সংঘাতের কারণে আলোচনা স্থগিত থাকার বিষয়ে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনের বিরোধিতা করে ট্রাম্প ইরানের সাথে একটি অস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তবে, প্রায় একই সময়ে, ইরান কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে—যেগুলো হয় প্রতিহত করা হয় অথবা পথেই ধ্বংস করা হয়—অন্যদিকে মার্কিন বাহিনী কেশম দ্বীপে নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

এটা স্পষ্ট যে স্বর্ণের মূল্যের নিম্নমুখী প্রবণতায় বিরাজ করছে, যা মার্কেটে অস্থিরতা নির্দেশ করে—এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের মূল্য প্রায় ১৫% কমেছে এবং জ্বালানি তেলের সাথে এটির মূল্যের গতিবিধি বিপরীতমুখী: জ্বালানি তেলের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতির হার বৃদ্ধির প্রত্যাশা বেড়ে গেছে, যা সুদের হারের বৃদ্ধির ইঙ্গিত দেয় এবং এই সুদবিহীন ধাতুটির উপর চাপ সৃষ্টি করে।

যেহেতু মার্কিন শ্রমবাজার সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের ফলাফল অনুযায়ী দেশটিতে কর্মসংস্থানের সুযোগ প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তাই বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার নিশ্চিতভাবে বাড়বে—এই বিষয়টি ফেডারেল রিজার্ভের হকিশ বা কঠোর নীতি বজায় রাখার পক্ষে যৌক্তিকতাকে আরও শক্তিশালী করেছে। ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যামাক সরাসরি বলেছেন যে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংককে শীঘ্রই ব্যবস্থা নিতে হতে পারে। সুদের হার যত বাড়বে, স্বর্ণের মূল্যও তত কমবে।

রুপার দর 0.1% কমে আউন্স প্রতি $75-এ অবস্থান করছে। প্ল্যাটিনামের মূল্য স্থিতিশীল ছিল, অন্যদিকে প্যালাডিয়ামের দর 0.2% বেড়েছে।

Exchange Rates 03.06.2026 analysis

বর্তমান টেকনিক্যাল পরিস্থিতি অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $4,481-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $4,546-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,607 লেভেল নির্ধারণ করা যায়। দরপতনের ক্ষেত্রে, মূল্য $4,432-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে মূল্য ওই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4,372 পর্যন্ত নেমে যেতে পারে, এবং পরবর্তীতে $4,304 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.