Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বুধবার, ৩ জুন বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদনগুলোর বাদ দিলে অবশিষ্ট মূল প্রতিবেদনগুলো হলো যুক্তরাষ্ট্রের এডিপি এবং আইএসএম প্রতিবেদন। প্রথম প্রতিবেদনটি শ্রমবাজার সম্পর্কিত, যেখানে বেসরকারি খাতের কর্মসংস্থানের হার প্রদর্শিত হয়। দ্বিতীয়টি হলো পরিষেবা খাতের কার্যক্রম সূচক। এই প্রতিবেদনগুলোর ফলাফল গুরুত্বপূর্ন হওয়া সত্ত্বেও, ট্রেডাররা এগুলোকে আদৌ গুরুত্ব দেবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। ট্রেডাররা ভূ-রাজনৈতিক উত্তেজনার সমাধানের জন্য অপেক্ষা করে চলেছেন, যাতে মধ্যপ্রাচ্যে অদূর ভবিষ্যতে কী ঘটতে চলেছে সে ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।
বুধবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের মাইকেল বার ও লরি লোগান এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের পিয়েরো সিপোলোন ও ফ্রাঙ্ক এল্ডারসনের বক্তব্যসমূহকে উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যায়। মনে রাখতে হবে যে, পরবর্তী বৈঠকে শুধুমাত্র ইসিবিই মূল সুদের হারে পরিবর্তন আনতে পারে। বর্তমানে এ ব্যাপারে কোনো নিশ্চয়তাও নেই, কারণ সুদের হার বৃদ্ধি করা হলে সেটি ইউরোপীয় অর্থনীতির উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, যা জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে ইতোমধ্যেই মন্থর হয়ে পড়েছে। তাই, ইসিবির প্রতিনিধিদের বক্তব্যগুলো আকর্ষণীয় হলেও ইউরোর উপর এর সামান্যই প্রভাব পড়বে, কারণ ট্রেডাররা পুরোপুরিভাবে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের দিকেই দৃষ্টিপাত করছে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও সংঘাত শুরু হতে পারে এবং শান্তি আলোচনাও একপ্রকার ব্যর্থতার দিকে অগ্রসর হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে এবং মার্কিন প্রেসিডেন্টের মতে তা "খুবই সফল" হচ্ছে। তবে, ইরানের পক্ষ থেকে এই আলোচনায় সফলতার ব্যাপারে কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। উভয় পক্ষই নিয়মিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং এই সপ্তাহে তেহরান ওয়াশিংটনের সাথে সকল কূটনৈতিক যোগাযোগ বন্ধ করার ইচ্ছাও প্রকাশ করেছে।
চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন কোনো বার্তা না এলে উভয় কারেন্সি পেয়ারের মূল্যের তুলনামূলকভাবে দুর্বল মুভমেন্ট দেখা যেতে পারে। আজ ইউরো 1.1655-1.1666 রেঞ্জে এবং ব্রিটিশ পাউন্ড 1.3456-1.3476 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। কারেন্সি মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটই মূল প্রভাব বিস্তার করছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।