empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.05.202607:32 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ২৭ মে কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 23:00 UTC--4

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট:

Exchange Rates 27.05.2026 analysis

মঙ্গলবার EUR/USD পেয়ারের মূল্যের স্বল্প মাত্রার অস্থিরতা পরিলক্ষিত হয়েছে এবং 5-মিনিটের টাইমফ্রেমে কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। দিনের মধ্যে ইউরোজোন বা যুক্তরাষ্ট্র থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়নি, এবং ট্রেডাররা আবারও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করতে শুরু করেছে—কারণ বারংবার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হওয়ায় ট্রেডাররা ক্লান্ত হয়ে পড়েছে। গতকাল জানা গেছে যে দর কষাকষির তুঙ্গে থাকা অবস্থায় এবং "চুক্তি স্বাক্ষরের পাঁচ মিনিট আগে" যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিকট ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সেটির বিস্তারিত তথ্যের প্রয়োজন নেই; বাস্তবতা হলো আলোচনা আবারও ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল, ঠিক যেন তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতির মতো। উল্লেখ্য যে তবুও মার্কিন ডলারের দর মোটেই বাড়েনি। ফলে ট্রেডাররা এখন আর প্রতিটি হামলা, প্রতিটি খবর বা প্রতিটি বক্তব্যে প্রতিক্রিয়া দেখাতে ইচ্ছুক নয়। এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা অব্যাহতভাবে কমছে, যা ট্রেডারদের মধ্যে অনির্ভরযোগ্য বা অর্থহীন বার্তায় ট্রেড করার অনিচ্ছাকেই প্রতিফলিত করে।

EUR/USD পেয়ারের 5M চার্ট:

Exchange Rates 27.05.2026 analysis

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সারাদিন ইউরো মূল্যের সর্বাধিক প্রায় 30 পিপস পর্যন্ত ওঠানামা পরিলক্ষিত হয়েছে, কিন্তু এটির মূল্য কোনো উল্লেখযোগ্য এরিয়া বা লেভেলের কাছাকাছি পৌঁছায়নি। সুতরাং পজিশন ওপেন করার জন্য ট্রেডারদের কাছে কোনো নির্ভরযোগ্য ভিত্তি ছিল না।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুরো এক মাস ধরে ইউরোর মূল্যের কারেকশন অব্যাহত রয়েছে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে সংঘাত আবারও শুরু হওয়ার আশঙ্কায় পুনরায় মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছিল; তবু আমরা দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির আশা করছি না। বেশিরভাগ ট্রেডার মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলছে, আর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবে EUR/USD পেয়ারের মূল্য একবার বাড়ছে তো আবার দরপতনের শিকার হচ্ছে।

যেহেতু সোমবার এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে বাউন্স করেছে তাই বুধবার নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে, এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়ার উপরে কনসোলিডেট করলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1745-1.1754 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। বুধবার ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রে আবারও তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই; ফলে ট্রেডাররা মঙ্গলবার সংঘটিত ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার পরিণতি, ট্রাম্পের সপ্তাহান্তের বিবৃতির নিশ্চয়তা এবং সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিকাশের জন্য অপেক্ষা করবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.