empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

25.05.202609:26 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ২৫ মে। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 02:00 2026-05-26 UTC--4

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1616 লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছে। এই কারণেই আমি ইউরো কিনিনি।

গত শুক্রবার মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের ফলাফলের প্রতি মার্কিন ডলারের দুর্বল প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। প্রতিবেদনের ফলাফল অনুসারে 2026-এর মে মাসে মার্কিন ভোক্তা মনোভাব সূচক 44.8 পয়েন্টে নেমে গেছে এবং মূল্যস্ফীতি প্রত্যাশা 4.8% পর্যন্ত বেড়ে গেছে। এই ধরনের ফলাফল নির্দেশ করে যে সুদের হারের ব্যাপারে ট্রেডারদের প্রত্যাশাই মার্কিন ডলারের মূল্যের মুভমেন্টের মূল চালিকা শক্তি হিসেবে বজায় রয়েছে। ভোক্তা খাত দুর্বল থাকলেও, ট্রেডাররা এখনও এই সম্ভাবনাকে মূল্যায়নে রাখছে যে মুদ্রাস্ফীতি চাপ সম্পূর্ণরূপে দমন করার জন্য ফেডারেল রিজার্ভ পূর্বের প্রত্যাশার তুলনায় দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ রাখবে।

আজ ইউরোজোন থেকে কোনো প্রতিবেদনের প্রকাশের কথা নেই, ফলে ট্রেডাররা সম্ভবত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সংক্রান্ত সংবাদের অপেক্ষায় থাকবে। বেশ কিছু গণমাধ্যম সূত্রে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার অগ্রগতি হয়েছে। উভয় পক্ষের মধ্যে কাঠামোবদ্ধ চুক্তি 95% সম্পন্ন হয়েছে বলে জানানো হচ্ছে — নিউ ইয়র্ক টাইমস, সিবিএস ও এক্সিওস সরকারি সূত্র উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও 24 মে বলেন যে আলোচনার ব্যাপক অগ্রগতি হয়েছে এবং তিনি চুক্তির বিস্তারিত তথ্যও প্রকাশ করেন, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী 60 দিনের জন্য টোলবিহীনভাবে খোলা থাকবে ও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা হবে। একই সঙ্গে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল এবং দেশটির জমা থাকা সম্পদ অবমুক্ত করার বিষয়েও আলোচনা চলমান আছে। তবে মার্কিন রাজনীতিবিদের বিবৃতি যতই আকর্ষণীয় শোনাক না কেন, ইরান এই চুক্তিতে সম্মতি দেবে কি না তা এখনও নিশ্চিত নয়।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।

Exchange Rates 25.05.2026 analysis

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1678-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1650-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1678-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার শান্তি চুক্তির ব্যাপারে ইতিবাচক সংবাদ প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
  • পরিকল্পনাo #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1630-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1650 এবং 1.1678-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1630-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1601-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1650-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1630 এবং 1.1601-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

Exchange Rates 25.05.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.