empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

11.05.202609:34 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১১ মে

Relevance up to 02:00 2026-05-12 UTC--4

বিটকয়েনের মূল্য $82,400-এ পৌঁছানোর পর দ্রুতই নিম্নমুখী হয় এবং এখন প্রায় $81,000-এর আশেপাশে অবস্থান করছে। আজকের এশিয়ান ট্রেডিং সেশনে ক্রয়ের প্রবণতা সামান্য বৃদ্ধির পরও ইথেরিয়ামও উল্লেখযোগ্য দরপতনের শিকার হয়েছে।

Exchange Rates 11.05.2026 analysis

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকেই বিটকয়েনভিত্তিক স্পট ইটিএফে বিনিয়োগ প্রবাহ স্থবির রয়েছে, যা ক্রিপ্টো মার্কেটে বিদ্যমান আশাবাদকে ম্লান করে দিচ্ছে। বিটকয়েনভিত্তিক স্পট ইটিএফে মোট বিনিয়োগ প্রবাহ কমেছে, যা এপ্রিলে প্রায় ধারাবাহিকভাবে ও লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। এই তথ্য ইঙ্গিত দেয় যে গত মাসে ডিজিটাল অ্যাসেট মার্কেটে পরিলক্ষিত বুলিশ প্রবণতার গতিশীলতা ধীর হতে পারে। যদিও এপ্রিলে বিটকয়েনভিত্তিক স্পট ইটিএফে বিনিয়োগ প্রবাহ বেশ চিত্তাকর্ষক ছিল, তবে বর্তমান স্থবিরতা ইঙ্গিত দেয় যে বিনিয়োগ প্রবাহের মাত্রা শীর্ষস্তরে পৌঁছে গেছে বা প্রাথমিক দৃঢ় প্রবণতা শেষ হয়ে গেছে।

এই প্রবণতার মধ্যে কেন্দ্রীভূত এক্সচেঞ্জগুলোর স্পট মার্কেটে ক্রিপ্টোকারেন্সির মোট ট্রেডিং ভলিউম এপ্রিলে গত ২৫ মাসের মধ্যে রেকর্ড নিম্নস্তরে নেমে গেছে। ট্রেডিং কার্যক্রমের এমন উল্লেখযোগ্য পতনকে বিয়ারিশ প্রবণতার সংকেত হিসেবে দেখা হয়, যা ট্রেডারদের আগ্রহ হ্রাস এবং সম্ভবত মার্কেটে একটি কারেকশনের সম্ভাবনা নির্দেশ করতে পারে। এপ্রিলে বিভিন্ন কারণে কেন্দ্রীভূত এক্সচেঞ্জগুলোর ট্রেডিং ভলিউমের হ্রাস হতে পারে, যার মধ্যে ভূ-রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত উদ্বেগ ও ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস অন্যতম। তথাপি, ইটিএফে বিনিয়োগ প্রবাহে স্থবিরতা এবং ট্রেডিং ভলিউমের পতন, এই দুই প্রবণতার সংমিশ্রণ ক্রিপ্টোকারেন্সিগুলোর মূল্যের ভবিষ্যৎ গতিশীলতা সম্পর্কে যথার্থভাবে উদ্বেগ উত্থাপন করছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

Exchange Rates 11.05.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $81,600-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $81,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $81,600-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $80,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $81,000 ও $81,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $80,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $80,700-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $80,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $81,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $80,700 ও $80,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 11.05.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,357-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,340-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,357-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,330 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,340 ও $2,357-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,307-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,330-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,307 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,340-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,330 ও $2,307-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.