Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
মঙ্গলবারও GBP/USD পেয়ারের মূল্যের কোনো কার্যকর বা উল্লেখযোগ্য "মুভমেন্ট" দেখা যায়নি। ইরান সংযুক্ত আরব আমিরাতের উপর মিসাইল হামলা অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্রে দুটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও ট্রেডাররা সক্রিয়ভাবে ট্রেডিং করার জন্য কোনো ভিত্তি খুঁজে পায়নি। এপ্রিলের ISM সার্ভিসেস PMI সূচকের ফলাফল প্রত্যাশার তুলনায় সামান্য দুর্বল ছিল, কিন্তু ইউরোপীয় সেশনের সময় থেকেই মার্কিন ডলারের দরপতন শুরু হয়। কর্মসংস্থান খাতের সৃষ্ট পদ সম্পর্কিত JOLTs প্রতিবেদনের ফলাফল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। ফলে দিনের অধিকাংশ সময় কেবল টেকনিক্যাল প্রেক্ষাপটের ভিত্তিতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে পাউন্ডের ট্রেডিং পরিলক্ষিত হয়েছে। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে 1.3476-1.3587-এর সাইডওয়েজ রেঞ্জ দৃশ্যমান, যা ইতোমধ্যেই তিন সপ্তাহ ধরে স্থায়ী রয়েছে। গত সপ্তাহে এই পেয়ারের মূল্য এই সাইডওয়েজ চ্যানেল ছেড়ে বের হয়েছিল, তবে পরেরদিন আবার মূল্য সেই চ্যানেলে ফিরে আসে। বর্তমানে ট্রেডাররা মধ্যপ্রাচ্য উত্তেজনার সমাধান ও মার্কিন শ্রমবাজার ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। কেবল সন্ধ্যায় এই পেয়ারের মূল্য 1.3587-1.3598 এরিয়ার নিকটে পৌঁছেছিল, কিন্তু সেখানে কার্যকরভাবে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। সুতরাং মঙ্গলবার ব্রিটিশ পাউন্ডের ট্রেড ওপেন করার জন্য কোনো প্রযোজ্য ভিত্তি তৈরি হয়নি।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও গত তিন সপ্তাহ ধরে সাইডওয়েজ চ্যানেলের মধ্যে ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে পুনরায় সামরিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও, মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই। অতএব আমরা 2025 সালের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা 2026 সালেও পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। আমরা ধারণা করছি যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাত্রা গুরুতরভাবে না বাড়লে ফেব্রুয়ারি ও মার্চে মার্কিন ডলারের দর যতটুকু বৃদ্ধি পেয়েছে তা আর ধরে রাখা সম্ভব হবে না। তবে পৃথক ঘটনার ভিত্তিতে মাঝেমধ্যে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে পারে, যদিও সামগ্রিকভাবে মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব অনেকটা কমে গেছে।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3587-1.3598 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3476-1.3489 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3587-1.3598 এরিয়ার ওপরে কনসলিডেট করে তাহলে লং পজিশনের সিগন্যাল গঠিত হবে, যেখানে মূল্যের 1.3695 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3476-1.3489, 1.3587-1.3598, 1.3695, 1.3741-1.3751।আজ যুক্তরাজ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, এবং যুক্তরাষ্ট্রে শুধুমাত্র বেসরকারি খাতে কর্মসংস্থানের পরিবর্তন সম্পর্কিত ADP প্রতিবেদন প্রকাশিত হবে। এই প্রতিবেদনটি নন-ফার্ম পেরোল প্রতিবেদনের অনুরূপ হলেও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।