Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
সোমবার EUR/USD পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছিল, তবে এই পেয়ারের মূল্য নিকটস্থ রেজিস্ট্যান্স 1.1754 ব্রেক করে ঊর্ধ্বমুখী হতে ব্যর্থ হয়। অতএব, ট্রেন্ড লাইনের সহায়তায় চলমান ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে এই সপ্তাহে নতুন করে একটি নিম্নমুখী কারেকশন শুরু হতে পারে। সার্বিকভাবে, সোমবার কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক বা মৌলিক প্রতিবেদন প্রকাশিত হয়নি, সেইসাথে কোনো উল্লেখযোগ্য ভূ-রাজনৈতিক সংবাদও আসেনি। ফলে দিনেরবেলা সম্পূর্ণ টেকনিক্যাল কারণে এই পেয়ারের মূল্যের মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে। তবুও উল্লেখযোগ্য যে এই সপ্তাহের শেষদিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত রয়েছে এবং সবচেয়ে অনাকাঙ্ক্ষিত মুহূর্তে ভূ-রাজনৈতিক সংবাদও আসতে পারে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে ট্রাম্প বা তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হবে তা বলা অসম্ভব; বর্তমানে অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে, কিন্তু উভয় পক্ষ দৃঢ় অবস্থান বজায় রেখেছে এবং এমন প্রস্তাব দেয়া হচ্ছে যা স্পষ্টভাবেই অপরপক্ষের কাছে গ্রহণযোগ্য নয়।
সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন ট্রেডিং সেশনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সংগ্রামের পর এই পেয়ারের মূল্য অবশেষে 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করে, যা গতকাল সামান্য দরপতন ঘটিয়েছে; তবে মঙ্গলবারও এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অক্ষুণ্ণ আছে। দুই সপ্তাহ ধরেই ট্রেডাররা ধারাবাহিকভাবে মার্কিন ডলার বিক্রি করেছে, এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কিছুটা কমে গিয়েছিল; তবু ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না, এবং স্বল্পমেয়াদে নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা বজায় থাকতে পারে। তবুও মার্কিন ডলারের ব্যাপক দর বৃদ্ধির আশা করা বাস্তবসম্মত হবে না।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন হোল্ড করে রাখতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়ার ওপরে কনসলিডেট করে, তাহলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। মঙ্গলবার ইউরোজোনে ক্রিস্টিন লাগার্ড বক্তব্য রাখবেন, তবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের মাত্র দুই দিন বাকি থাকায় আমরা ধারণা করছি যে তিনি ট্রেডারদের গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রদান করবেন না। এছাড়া অন্য কোনো ইভেন্ট নির্ধারিত নেই।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।