empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.04.202607:54 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ২৪ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 00:00 2026-04-25 UTC--4

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 24.04.2026 analysis

বৃহস্পতিবার GBP/USD পেয়ারের মূল্যের দুর্বল নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল, এমনকি এই পেয়ারের মূল্য 1.3476-এর নিচে কনসলিডেটও করেছে, যা নির্দেশ করে যে এখন ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টের পরিবর্তে একটি কারেকশন হচ্ছে। এই ব্যাপারে আমরা সপ্তাহান্তেই পূর্বাভাস দিয়েছিলাম। ইউরো ও পাউন্ডের মূল্যের দুই সপ্তাহব্যাপী ঊর্ধ্বমুখী প্রবণতার পর একটি কারেকশন প্রত্যাশিত ছিল। মধ্যপ্রাচ্য পরিস্থিতির উন্নতি না হওয়ায় মার্কিন ডলারের সামান্য মূল্য বৃদ্ধি অনুমেয় ছিল; তবুও আমরা মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির আশা করছি না। মধ্যপ্রাচ্য পরিস্থিতির উন্নতি হচ্ছে না, কিন্তু প্রত্যাশা অনুযায়ী এ সপ্তাহে যুদ্ধ পুনরায় শুরু হয়নি। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, কিন্তু কতদিনের জন্য তা তিনি নির্দিষ্ট করেননি। সম্ভবত উভয় পক্ষ দ্বিতীয় দফায় আলোচনা বসার চেষ্টা করবে; তবে তেহরান এ ব্যাপারে স্পষ্ট শর্ত দিয়ে রেখেছে: প্রথমে ইরানের নৌবন্দরের উপর থেকে অবরোধ উঠাতে হবে, তারপরে আলোচনা হবে। ট্রাম্প নিজস্ব পথে বেছে নিয়েছেন এবং ইরানের ওপর আর্থিক অবরোধ আরোপ করেছেন। উভয় পক্ষই এখনো অপরপক্ষের ছাড়ের অপেক্ষায় রয়েছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 24.04.2026 analysis

বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, তবে দিনজুড়ে এই পেয়ারের মূল্যের দুর্বল মাত্রার অস্থিরতা পরিলক্ষিত হয়েছে, তাই কোনো ট্রেড থেকেই উল্লেখযোগ্য লাভ হয়নি। এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়া থেকে প্রথমে দুইবার বাউন্স করে, যা কাজে লাগিয়ে নতুন ট্রেডাররা লাভ করতে পারতেন; তারপর থেকেই এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে মার্কেটে আর কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট হবে না।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে, তবে এই সপ্তাহে মূলত কারেকশন হচ্ছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই, তাই আমরা 2025 সালের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা 2026 সালেও পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। তবে এজন্য বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ক্রমশ আরও হ্রাস পেতে হবে। বর্তমানে কোনো উল্লেখযোগ্য অনুঘটক না থাকায় মার্কেটে স্থবির পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ক্ষেত্রেই, আমরা ধারণা করছি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাত্রা গুরুতরভাবে না বাড়লে গত দুই মাসে মার্কিন ডলারের দর যতটুকু বৃদ্ধি পেয়েছে তা আর ধরে রাখা সম্ভব হবে না। তবে পৃথক ঘটনার ভিত্তিতে মাঝেমধ্যে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। আর যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়ার উপরে কনসলিডেট করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। তবে আজও এই পেয়ারের মূল্যের স্বল মাত্রার অস্থিরতা বিরাজ করতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3476-1.3489, 1.3587-1.3598, 1.3695, and 1.3741-1.3751। আজ যুক্তরাজ্যে রিটেইল সেলস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স প্রকাশ করা হবে; ট্রেডাররা সম্ভবত এই প্রতিবেদনগুলোও উপেক্ষা করবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.