empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.04.202608:02 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ২৩ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

Relevance up to 00:00 2026-04-24 UTC--4

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

Exchange Rates 23.04.2026 analysis

বৃহস্পতিবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। মূলত জার্মানি, ইউরোজোন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিজনেস অ্যাক্টিভিটি সূচকগুলোর ওপর ট্রেডাররা নজর দেবে। লক্ষ্যণীয় যে মার্কিন সূচকের ফলাফল ট্রেডারদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, কারণ যুক্তরাষ্ট্রে স্বতন্ত্র ISM বিজনেস অ্যাক্টিভিটি সূচক প্রকাশিত হয়। বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় সূচকগুলোও মার্কেটে অত্যন্ত দুর্বল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ ট্রেডাররা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট একরকম উপেক্ষা করে চলেছে। এই প্রবণতা গত দুই মাস ধরে অব্যাহত আছে। এ মুহূর্তে ট্রেডাররা মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের প্রতীক্ষায় রয়েছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

Exchange Rates 23.04.2026 analysis

বৃহস্পতিবার বিশেষ কোনো ফান্ডামেন্টাল ইভেন্ট নেই। এই সপ্তাহে ক্রিস্টিন লাগার্ড দুইবার ভাষণ দিয়েছেন, তবুও ট্রেডাররা এখন মুদ্রানীতি নিয়ে তেমন চিন্তিত নয়, ফলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিদের বিবৃতি বর্তমানে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। ধারণা করা হচ্ছে যে ফেড ২০২৬ সালে মুদ্রানীতি কঠোর করবে না, যদিও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে ব্যাংক অব ইংল্যান্ড ও ইসিবি মূল সুদের হার বাড়াতে পারে। তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি প্রায় প্রতিদিনই বদলায়, যা মুদ্রানীতির ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাজ কঠিন করে তুলেছে। উদাহরণস্বরূপ, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত না হলে মধ্যপ্রাচ্যে দ্রুতই পুনরায় সংঘাত শুরু হতে পারে; তবে ইরান দ্বিতীয় দফার আলোচনায় বসতে সম্মত না হলে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। সত্যিকারের পরিস্থিতির উপর ভিত্তি করে ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত: হয় যুদ্ধ পুনরায় শুরু হবে, অথবা আলোচনা হবে ও যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষদিকের ট্রেডিংয়ে উভয় পেয়ারের মূল্যের কারেকশন অব্যাহত থাকতে পারে, তবে ট্রেডারদের টেকনিক্যাল লেভেল ও বিষয়গুলোর ওপর নির্ভর করে ট্রেডিং করা উচিত। আজ ইউরো 1.1745-1.1754 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3476-1.3489 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। স্বল্পমেয়াদে উভয় পেয়ারের মূল্যের নিম্নমুখী কারেকশন অব্যাহত থাকতে পারে, তবে বর্তমানে ট্রেডাররা মধ্যপ্রাচ্য সংঘাত সমাধানের অপেক্ষায় রয়েছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.