empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

22.04.202607:00 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ২২ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 23:00 2026-04-22 UTC--4

মঙ্গলবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 22.04.2026 analysis

মঙ্গলবার EUR/USD পেয়ারের স্বল্প মাত্রার অস্থিরতার সাথে ট্রেডিং পরিলক্ষিত হয়েছে, যা কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রেডাররা কেবল সামষ্টিক অর্থনৈতিক এবং মৌলিক প্রেক্ষাপটই নয়, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটও উপেক্ষা করেছে। উল্লেখ্য যে সাম্প্রতিককালে কোনো বড় ভূ-রাজনৈতিক ঘটনা ঘটেনি। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা, চুক্তি এবং পারস্পরিক হুমকির বিভিন্ন প্রতিবেদন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। উদাহরণস্বরূপ, ঠিক গতকালই প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা (যা সপ্তাহান্তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল) বুধবারে অনুষ্ঠিত হবে। তবে বুধবার রাতের শেষ দিকে ইরান পুনরায় জানায় যে ওয়াশিংটন ইরানি নৌবন্দর ও হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে না নিলে কোনো আলোচনা সম্ভব নয়। ফলে মার্কেটের ট্রেডাররা অভ্যন্তরীণ তথ্যের ধারাবাহিক প্রবাহ এবং কিছু সাংবাদিকদের নিজস্ব "সূত্র" থেকে পাওয়া প্রতিবেদনের প্রতি ততটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না এবং গুজবের পরিবর্তে বাস্তব পরিস্থিতির প্রতীক্ষায় রয়ে গেছে। যেমনটি আমরা আশা করেছিলাম, এই সপ্তাহে EUR/USD পেয়ারের মূল্যের কারেকশনের সম্ভাবনা রয়েছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 22.04.2026 analysis


মঙ্গলবার ৫-মিনিট টাইমফ্রেমে একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন ট্রেডিং সেশনে সন্ধ্যার দিকে এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া অতিক্রম করে এবং পরে নিচে থেকে কয়েকবারই সেই এরিয়া থেকে বাউন্স করেছে। অতএব নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারতেন; তবে স্বল্প মাত্রার অস্থিরতা বিবেচনায় আজও এই পেয়ারের দরপতন অব্যাহত থাকতে পারে।


বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে। ট্রেডাররা গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে মার্কিন ডলার বিক্রি করছিল এবং মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কিছুটা কমে গিয়েছিল; তবে এখন ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবার খারাপ হচ্ছে, যা এই সপ্তাহে নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা বাড়াতে পারে। আমরা মনে করি এই সপ্তাহে এই পেয়ারের মূল্যের একটি কারেকশনের সম্ভাবনা রয়েছে, তবে যেকোনো অবস্থায়ই ট্রেড করার জন্য ট্রেডারদের কাছে টেকনিক্যাল লেভেল রয়েছে এবং মার্কেটের মুভমেন্ট মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নির্ভর করবে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বজায় রাখতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়ার ওপরে কনসলিডেট করলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। বুধবার ইউরোজোনে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিনে লাগার্ড ভাষণ দেবেন; তিনি এই সপ্তাহেই আগে একবার বক্তব্য দিয়েছেন। লাগার্ডের সেদিনের বক্তব্যের প্রভাবে মার্কেটে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.