empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.04.202609:57 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: বিটকয়েন ও ইথেরিয়াম ট্রেডিংয়ের পরামর্শ, ২১ এপ্রিল

গতকাল দিনের দ্বিতীয়ার্ধে বিদ্যমান চাপ দৃঢ়ভাবে সামলে বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্য পুনরায় বৃদ্ধি পায়। বিটকয়েনের মূল্য এখন প্রায় $76,000-এ অবস্থান করছে, আর ইথেরিয়ামের মূল্য $2,300 লেভেলে পৌঁছেছে।

Exchange Rates 21.04.2026 analysis

গতকাল ইথেরিয়ামের প্রতিষ্ঠাতা ভিটালিক বুটেরিন হংকংয়ে অনুষ্ঠিত ওয়েবথ্রি ফেস্টিভাল কনফারেন্সে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। বুটেরিনের প্রস্তাবিত কৌশল অনুযায়ী, ইথেরিয়াম তাৎক্ষণিক লেনদেনের চেয়ে নির্ভরযোগ্যতা ও কার্যকারিতাকে অগ্রাধিকার প্রদান করে কৌশতগত অবস্থান গ্রহণ করছে। এর লক্ষ্য হলো বিভিন্ন বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন ও ডিজিটাল অ্যাসেটের জন্য একটি ভিত্তি নির্মাণ করা, একই সঙ্গে অভূতপূর্ব নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করা।বুটেরিন উল্লেখ করেন যে ২০২৮ সালের মধ্যে ZKVM-কে প্রধান ভেরিফিকেশন পদ্ধতি হিসাবে গ্রহণের সম্ভাবনা স্কেলিংয়ের জন্য চিত্তাকর্ষক সুযোগ উন্মুক্ত করে দিচ্ছে। তিনি বলেন, "নিরাপত্তা নিশ্চিত করে রিয়েল-টাইমে ইভিএম এক্সিকিউশন প্রমাণ করার সক্ষমতা হল ইথেরিয়ামের বিকেন্দ্রীভূত স্বরূপ অক্ষুন্ন রেখে এর কার্যকারিতা বাড়ানোর প্রধান চাবিকাঠি।"এই ডেভেলপার স্বল্পমেয়াদী বিকাশের কথাও তুলে ধরেছেন, যেমন EIP-8141, যা স্মার্ট কন্ট্রাক্ট ওয়ালেট, গোপনীয়তা এবং কোয়ান্টাম-প্রতিরোধী সিগনেচারগুলোর জন্য নেটিভ সাপোর্ট নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে। "যখন বিশ্ব পোস্ট-কোয়ান্টাম কম্পিউটিং যুগের দিকে এগোচ্ছে, ক্রিপ্টোগ্রাফিক নিরাপত্তায় সক্রিয় পদক্ষেপ ইথেরিয়ামকে নতুন হুমকির বিরুদ্ধে সুরক্ষিত ও প্রাসঙ্গিক রাখবে।"
ফলশ্রুতিতে, ইথেরিয়ামের মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

Exchange Rates 21.04.2026 analysis

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $77,000এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $76,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $77,000-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $75,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $76,200 ও $77,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $74,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $75,600-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $74,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $76,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $75,600 ও $74,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 21.04.2026 analysis

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,361-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,329-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,361-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $2,306 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,329 ও $2,361-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,271-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,306-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,271 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি মূল্য $2,329-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,306 ও $2,271-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.