empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.04.202607:40 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ২১ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

Exchange Rates 21.04.2026 analysis

মঙ্গলবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। কয়েকটি প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও সত্যিকার অর্থে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না। সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় প্রতিবেদন হিসেবে যুক্তরাজ্যের বেকারত্বের হারকে বিবেচিত হচ্ছে; এছাড়াও যুক্তরাজ্যে বেকার ব্যক্তির সংখ্যার পরিবর্তন এবং মজুরি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানি ও ইউরোজোনে ZEW অর্থনৈতিক প্রত্যাশা সূচক প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ADP বেসরকারি খাতের কর্মসংস্থান এবং খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। মোটের ওপর প্রতিটি প্রতিবেদনই মার্কেটে তুলনামূলকভাবে সামান্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তবে প্রায় সবগুলোই প্রতিবেদনই স্বল্প গুরুত্বসম্পন্ন হিসেবে বিবেচিত হচ্ছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

Exchange Rates 21.04.2026 analysis

মঙ্গলবারের উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লুইস দে গুইন্ডোস ও ফেডারেল ওপেন মার্কেট কমিটির সদস্য ক্রিস্টোফার ওয়ালেরারের বক্তব্য অনুষ্ঠিত হবে। তবে মার্কেটের ট্রেডাররা এখনও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিমালার প্রতি ততটা প্রতিক্রিয়া প্রদর্শন করছে না, ফলে এই মুহূর্তে ইসিবি, ফেড ও ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিদের বিবৃতিগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ নয়। 2026 সালে ফেডের আর্থিক নীতিমালা কঠোর হওয়ার প্রত্যাশা করা হচ্ছে না, যখন মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকলে ব্যাংক অব ইংল্যান্ড ও ইসিবি মূল সুদের হার বাড়াতে পারে। তবুও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে, ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না। উদাহরণস্বরূপ, যদি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে এই সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে—আর আলোচনা বাতিল করা হলে কীভাবে চুক্তি হবে? তাই ইসিবি ও ব্যাংক অব ইংল্যান্ড যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে পারে।

উপসংহার:

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্যের কারেকশন অব্যাহত থাকতে পারে, কিন্তু ট্রেডারদের টেকনিক্যাল লেভেল ও প্রাসঙ্গিক বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করা উচিত। আজ ইউরো 1.1745-1.1754 এরিয়ার মধ্যে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3476-1.3489 এরিয়ার মধ্যে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ও স্থায়ী বৃদ্ধির যৌক্তিক কোনো ভিত্তি দেখছি না (শুধু ভূ-রাজনীতি নয়, সব বিষয় বিবেচনায়), তাই 2025 সালের ঊর্ধ্বমুখী প্রবণতা 2026 সালেও পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি, যার ফলে ইউরো ও পাউন্ডের মূল্য ৪ বছরের উচ্চতার দিকে এগিয়ে যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.