empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.04.202607:45 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ১৭ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 00:00 2026-04-18 UTC--4

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 17.04.2026 analysis

বৃহস্পতিবার EUR/USD পেয়ারের মূল্যের সামান্য কারেকশন হয়েছে, তবে মূল উর্ধ্বমুখী প্রবণতা অটুট রয়েছে। গতকাল মার্কেটে সামষ্টিক অর্থনৈতিক পটভূমির প্রভাব আবারও বেশ দুর্বল ছিল; একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে ইউরোপীয় ইউনিয়নে মার্চ মাসের মূল্যস্ফীতির দ্বিতীয় অনুমান প্রকাশিত হয়েছে, যা 2.6%-এ পৌঁছেছে এবং প্রথম অনুমানের তুলনায় সামান্য বেশি ছিল। তবুও মার্চে মূল্যস্ফীতির এই বৃদ্ধি প্রত্যাশিতই ছিল, ফলে ট্রেডাররা সামষ্টিক প্রতিবেদন দিকে তেমন মনোযোগ দেননি। ভূ-রাজনৈতিক পরিস্থিতি জটিল ও বিরোধপূর্ণ রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রতিদিন ইরানের সাথে আলোচনা ও চুক্তির ব্যাপারে কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না যে আলোচনাগুলো কীভাবে শেষ হবে বা এই সপ্তাহেই অনুষ্ঠিত হবে কিনা। ফলে ট্রেডাররা «পরিস্থিতি স্পষ্ট হওয়ার অপেক্ষায়» বিরতি নিয়েছে। সামগ্রিকভাবে, যদি মধ্যপ্রাচ্য সংঘাতের মাত্রা আর বৃদ্ধি না পায়, তাহলে মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কমে যাবে, এবং এই অবস্থায় আমরা এই পেয়ারের মূল্যের 2025 থেকে শুরু হওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি।

EUR/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 17.04.2026 analysis

বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সারাদিনে এই পেয়ারের মূল্য কোনো নির্দিষ্ট লেভেল বা এরিয়ার কাছাকাছি পৌঁছায়নি; ফলে নতুন ট্রেডারদের জন্য নতুন ট্রেড ওপেন করার কোনো ভিত্তি ছিল না।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং এমনকি তা আরও গতিশীল হচ্ছে। দুই মাস ধরে কেবলমাত্র ভূ-রাজনৈতিক কারণে মার্কিন ডলারের অবিরত মূল্য বৃদ্ধির পর ট্রেডাররা হয়তো সিদ্ধান্তে পৌঁছেছে যে এমন পরিস্থিতি চিরকাল চলতে পারে না। ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহের মতো ভূ-রাজনৈতিক পটভূমির প্রভাব কমে যাওয়ায় ট্রেডাররা কার্যত মার্কিন ডলার বিক্রি করছে। অতএব ট্রেডাররা পুনরায় অর্থনীতি এবং ট্রাম্পের কর্মকান্ডের প্রতি মনোযোগ দিতে পারে, এবং এক্ষেত্রে মার্কিন ডলারের দর বৃদ্ধির সুযোগ বেশ সীমিতই বলা যায়। তবে এই সপ্তাহে উল্লেখযোগ্য ইভেন্ট তেমন দেখা যায়নি।

শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 রেঞ্জের নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন বাই ট্রেড বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। শুক্রবার ইউরোজোন ও যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হবে না; তাই ট্রেডাররা ইরান ও যুক্তরাষ্ট্র এবং লেবানন ও ইসরাইলের মধ্যকার আলোচনার সংবাদ জানার অপেক্ষায় থাকবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.