Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
গতকাল বিটকয়েনের মূল্য নতুন সাপ্তাহিক সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে ব্যর্থ হয়েছে—কেবল $75,400 পর্যন্ত পৌঁছেছে। ইথেরিয়ামের মূল্যও বৃদ্ধি পেয়েছে, কিন্তু তা মাত্র $2,385 পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
এদিকে ফাইন্যান্সিয়াল মার্কেটের ট্রেডাররা নিবিড়ভাবে স্পট বিটকয়েন ইটিএফ-গুলোর উপর নজর রাখছে। এসব ইন্সট্রুমেন্টে নিয়মিত বিনিয়োগ প্রবাহ দেখা যাচ্ছে, যা প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীদের মধ্যে নিয়ন্ত্রিত পণ্যের মাধ্যমে সরাসরি বিটকয়েনে বিনিয়োগের প্রতি বাড়তি আগ্রহকে নির্দেশ করে। এই বিষয়টি বিটকয়েনের মূল্যের মুভমেন্টকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে এবং এটির মূল্য নতুন উচ্চতার দিকে যাচ্ছে।
বিটকয়েনের মূল্য বর্তমানে আত্মবিশ্বাসের সঙ্গে মার্চের সর্বোচ্চ লেভেলগুলোতে পৌঁছাচ্ছে। এই গুরুত্বপূর্ণ লেভেলগুলো অতিক্রম করে বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার প্রথম ও দ্বিতীয় প্রচেষ্টা সফল হয়নি—এটি নির্দেশ করে যে এই লেভেলগুলো অতিক্রম করার জন্য অতিরিক্ত ক্রয়ের প্রবণতা বা ইতিবাচক খবরের প্রয়োজন হবে। তবুও একাধিক প্রচেষ্টাই বুলিশ প্রবণতার দৃঢ়তা এবং আরও বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দেয়।
বিটকয়েনের মূল্য মার্চের সর্বোচ্চ লেভেল $75,000-এর উপরে সফলভাবে কনসোলিডেশন করলে এটির মূল্য আরও ঊর্ধ্বমুখী হতে পারে। বিটকয়েনভিত্তিক ইটিএফগুলোতে বিনিয়োগ প্রবাহ, সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের উন্নতি এবং মধ্যপ্রাচ্য সংকটের সম্ভাব্য ইতিবাচক সমাধান—এসব বিষয় সম্মিলিতভাবে বিটকয়েনের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখার জন্য অনুকূল পটভূমি তৈরি করেছে। তবে প্রায়শই এমনটি ঘটে থাকে যে মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল অতিক্রমের সময় ক্রিপ্টো মার্কেটে অস্থিরতা বেড়ে যায় এবং পজিশনগুলো সমন্বয় করার দরকার হয়।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।
স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।
পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $75,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $75,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $75,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি $74,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $75,300 ও $75,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $73,800-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $74,600-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $73,800-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি $75,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $74,600 ও $73,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,396-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,362-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,396-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি $2,347 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,362 ও $2,396-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,315-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,347-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,315 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি মূল্য $2,362-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,347 ও $2,315-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।