The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.3556 লেভেল টেস্ট করেছিল—যা পাউন্ড বিক্রির জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে 10 পিপস দরপতনের পর এই পেয়ারের ওপর চাপ কিছুটা হ্রাস পেয়েছিল।
যদিও মধ্যপ্রাচ্য সংকটের ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে, তবুও ব্রিটিশ পাউন্ডের ট্রেডাররা সতর্ক অবস্থায় রয়েছে। এটি পরস্পরবিরোধী পরিস্থিতি মনে হতে পারে—কারণ এমন একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা সাধারণত বৈশ্বিক ফিন্যান্সিয়াল মার্কেটের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তবে ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রে অতীতের সমস্যাগুলোর স্থবিরতা এবং নতুন করে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের প্রত্যাশা বাহ্যিক ইতিবাচক সংকেতকে ছাপিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।
আজ ট্রেডাররা যুক্তরাজ্যের জিডিপি প্রতিবেদন বিশ্লেষণের জন্য প্রস্তুত রয়েছেন—যা দেশটির অর্থনীতির সামগ্রিক অবস্থাকে প্রতিফলিত করে। পাশাপাশি শিল্পোৎপাদন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে, যা উৎপাদন খাতের অবস্থা নির্দেশ করে এবং সেইসাথে ট্রেড ব্যালেন্স সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে, যা বৈদিশিক বাণিজ্য কার্যক্রম সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এই সূচকগুলোর ফলাফল ব্রিটিশ অর্থনীতির বর্তমান অবস্থা মূল্যায়ন ও ভবিষ্যৎ পূর্বাভাস নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি প্রকাশিত ফলাফল পূর্বাভাসের চেয়ে নিম্নমুখী হয়, তাহলে ব্রিটিশ পাউন্ডের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হতে পারে। জিডিপি প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রত্যাশা অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা বা সংকোচনের ইঙ্গিত দিতে পারে—যা বিনিয়োগকারীদের কাছে ব্রিটিশ অ্যাসেটের আকর্ষণ কমিয়ে দেবে। একইভাবে উৎপাদন খাতের নেতিবাচক প্রবণতা বা বাণিজ্যের পরিমাণের অবনতি যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3616-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3580-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3616-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3561-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ড কিনতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নগামী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3580 এবং 1.3616-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3561-এর (চার্টে লাল লাইন) লেভেল পৌঁছানোর পর আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3522-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেলে আজ পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3580-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3561 এবং 1.3522-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।