Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বুধবার EUR/USD পেয়ারের মূল্য কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি, তবে দিনের শেষে কোনো কারেকশন ছাড়াই এই পেয়ারের মূল্য আবার ঊর্ধ্বমুখী হয়। ফলে গত দুই মাসে ইউরোর যতটুকু দরপতন হয়েছিল তা ক্রমান্বয়ে পূরণ হচ্ছে। আমরা যে পূর্বাভাস দিয়েছিলাম—ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কমে আসলে ট্রেডাররা দ্রুত মার্কিন ডলার বিক্রি করতে শুরু করবে—বাস্তবেও তাই ঘটছে। এবং বর্তমানে এর পেছনে কোনো উল্লেখযোগ্য স্থানীয় কারণ নেই। ট্রেডাররা পুরোপুরিভাবে সামষ্টিক অর্থনৈতিক পটভূমি এবং সকইল ফান্ডামেন্টাল ইভেন্টগুলোকে উপেক্ষা করেছে, যা ধারাবাহিকভাবে দু'মাস ধরে মার্কিন ডলারের জন্য ইতিবাচক ছিল না। এছাড়া বৈশ্বিক মৌলিক পটভূমির কথা ভুলে যাওয়াও উচিত হবে না, কারণ এতে ডোনাল্ড ট্রাম্পের সামগ্রিক কর্মকান্ড প্রতিফলিত হয়। এই ধরণের প্রেক্ষাপটে 2025 সাল জুড়ে মার্কিন ডলার দরপতনের শিকার হয়েছে, এবং 2026-ও এর থেকে আলাদা কিছু হবে না বলে ধারণা করা যায়। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ যদি পুনরায় জোরালোভাবে শুরু না হয়, তাহলে ইউরোর মূল্য দ্রুত বার্ষিক সর্বোচ্চ লেভেলের দিকে ফিরে আসতে পারে।
বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। অতএব নতুন ট্রেডারদের পক্ষে নতুন ট্রেড ওপেন করার জন্য কোনো ভিত্তি ছিল না। সর্বশেষ বাই সিগন্যাল মঙ্গলবার গঠিত হয়েছিল, যখন এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে রিবাউন্ড করেছিল। ওই ট্রেডটি এখনও ওপেন রাখা যেতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং এমনকি তা আরও গতিশীল হচ্ছে। দুই মাস ধরে কেবলমাত্র ভূ-রাজনৈতিক কারণে মার্কিন ডলারের অবিরত মূল্য বৃদ্ধির পর ট্রেডাররা হয়তো সিদ্ধান্তে পৌঁছেছে যে এমন পরিস্থিতি চিরকাল চলতে পারে না। ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহেও ট্রেডাররা কার্যত ভূ-রাজনৈতিক পটভূমিকে উপেক্ষা করেছে। অতএব ট্রেডাররা পুনরায় অর্থনীতি এবং ট্রাম্পের কর্মকান্ডের প্রতি মনোযোগ দিতে পারে, এবং এক্ষেত্রে মার্কিন ডলারের দর বৃদ্ধির সুযোগ বেশ সীমিতই বলা যায়।
বৃহস্পতিবার, যদি যদি এই পেয়ারের মূল্য 1.1830-1.1837 এরিয়া থেকে রিবাউন্ড করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1745-1.1754 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1830-1.1837 এরিয়ার ওপরে স্থিতিশীল হলে নতুন বাই ট্রেড বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1899-1.1908 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। বৃহস্পতিবার ইউরোজোনে মার্চ মাসের মূল্যস্ফীতির দ্বিতীয় অনুমান প্রকাশিত হবে, যা প্রথম অনুমানের থেকে খুব বেশি ভিন্ন হওয়ার সম্ভাবনা কম—তাই এটি তেমন আকর্ষণীয় প্রতিবেদন নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হবে: একটি জবলেস ক্লেইমস সংশ্লিষ্ট এবং অপরটি শিল্প উৎপাদন সংক্রান্ত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।