The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি সম্পর্কিত আশাবাদের মধ্যে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে; তবে দিনেরবেলাই ট্রেডাররা বুঝে যায় যে এই যুদ্ধবিরতি বাস্তবিক অর্থে নির্ভরযোগ্য নয়। কেবল আলোচনাই চলছে এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভঙ্গ করা হয়েছে যা একদিনেরও কম সময় টিকে ছিল। সুতরাং মার্কেটের ট্রেডারদের মধ্যে নতুন করে মার্কিন ডলার ক্রয়ের প্রবণতা না দেখালেও ডলার বিক্রিরও ততটা প্রবণতা দেখা যাচ্ছে। এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখতে হলে আরো বিশ্বাসযোগ্য ও স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হওয়া দরকার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার নিশ্চয়তা পাওয়া প্রয়োজন। যুক্তরাজ্যে গতকাল কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি আর যুক্তরাষ্ট্রে কোর পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচার ইনডেক্স এবং চতুর্থ প্রান্তিকের জিডিপির তৃতীয় অনুমান প্রকাশিত হয়েছে। যেমনটি প্রত্যাশিত ছিল, মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পূর্বের দুই অনুমানের তুলনায় আরও হতাশাজনক ছিল, এবং ট্রেডাররা PCE সূচকের ফলাফল একেবারেই উপেক্ষা করেছে—যা অপ্রত্যাশিত ছিল না।
বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে পাঁচটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। 1.3403-1.3407 এরিয়ায় গঠিত প্রথম সেল সিগন্যালটি ভুল প্রমাণিত হয়, কারণ এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে 20 পিপস মুভমেন্ট প্রদর্শন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে গঠিত তিনটি বাই সিগন্যাল তুলনামূলকভাবে কার্যকর ছিল এবং কার্যত একটি অপরটির পুনরাবৃত্তিমূলক ছিল। এর পরেও শেষ পর্যন্ত এই পেয়ারের মূল্য নিকটস্থ লক্ষ্যমাত্রা 1.3437-1.3446-এ পৌঁছায় এবং তা ছাড়িয়ে যায়। যদিও এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল না, তবুও শেষ ট্রেড থেকে লাভ করার সুযোগ ছিল।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নতুন একটি উর্ধ্বমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে, কিন্তু ব্রিটিশ পাউন্ডের দর বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কতটা হ্রাস পাচ্ছে তার ওপর নির্ভর করবে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই, ফলে 2026 সালেও আমরা 2025 সালে পরিলক্ষিত এই পেয়ারের মূল্যের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। তবে সেটি ঘটতে হলে বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও প্রশমিত হতে হবে, কারণ এখন শুধুমাত্র ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণেই মার্কিন ডলারের চাহিদা সৃষ্টি হচ্ছে।
শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.3437-1.3446 এরিয়ার কাছ থেকে বাউন্স করে বা 1.3403-1.3407 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন ওপেন করতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3437-1.3446 এরিয়ার ওপরে কনসোলিডেশন করলে বা 1.3403-1.3407 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যাবে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, 1.3741-1.3751। আজ যুক্তরাজ্যে তেমন কোনো উল্লেখযোগ্য ইভেন্ট নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন—মার্চের মুদ্রাস্ফীতির হার—প্রকাশিত হবে; আমরা প্রত্যাশা করছি যে এই প্রতিবেদনের ফলাফলের প্রভাবে মার্কেটে প্রতিক্রিয়া দেখা যাবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।