empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

09.04.202609:50 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৯ এপ্রিল। S&P 500 এবং নাসডাক সূচক দিক নির্ধারণ করতে সংগ্রাম করছে

Relevance up to 03:00 2026-04-10 UTC--4

গতকাল মার্কিন ইকুইটি সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 2.51% বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নাসডাক 100 সূচক 2.80% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 2.85% বৃদ্ধি পেয়েছে।

Exchange Rates 09.04.2026 analysis

তবে আজ সকালে মার্কিন ও ইউরোপীয় ইক্যুইটি সূচকসমূহের ফিউচার্সের দরপতন হয়েছে, যখন তেলের দর বেড়েছে। মার্কেটে এই বিভ্রান্তি তখনই শুরু হয় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির কারণে সৃষ্ট স্বল্পমেয়াদি আশাবাদ ম্লান হয়ে যায়। তেহরান একটি বিবৃতি প্রকাশ করে দাবি করেছে যে যুদ্ধবিরতি প্রস্তাবের কয়েকটি শর্ত লঙ্ঘিত হচ্ছে, যা তৎক্ষণাৎ ফিন্যান্সিয়াল মার্কেটে পুনরায় অনিশ্চয়তা সৃষ্টি করে।

এই সংবাদটি বিনিয়োগকারীদের আশাবাদে পানি ঢেলে দিয়েছে, যারা সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আশায় উল্লসিত ছিলেন। ধারণা করা হয়েছিল যে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার জ্বালানি সরবরাহের ঝুঁকি কমবে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর রয়ে গেছে।

মার্কেটের ট্রেডাররা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। ইক্যুইটি সূচকের ফিউচার্সের দরপতন নির্দেশ করে যে বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকার পথ বেছে নিয়েছে, তাঁরা মুনাফা তুলে নিচ্ছে এবং ঝুঁকি হ্রাস করছে। তেলের দর পুনরায় বৃদ্ধি পাওয়ায় এই উদ্বেগ প্রতিফলিত হচ্ছে যে অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বজায় থাকতে পারে এবং তা কাঁচামাল উৎপাদন বা পরিবহনকে প্রভাবিত করতে পারে। এই পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা কীভাবে বৈশ্বিক ফিন্যান্সিয়াল মার্কেটগুলোকে প্রভাবিত করছে এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষুদ্রতম পরিবর্তনেও মার্কেট কতটা প্রভাবিত হয়।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মাদ বাগের গালিবাফ বলেছেন যে যুদ্ধবিরতি প্রস্তাবের তিনটি শর্ত বর্তমানে লঙ্ঘিত হচ্ছে, যার ফলে এশীয় স্টক সূচকসমূহের প্রায় 0.9% দরপতন হয়। ওয়াল স্ট্রিট ও ইউরোপীয় সূচকসমূহের ফিউচারস প্রায় 0.2% হ্রাস পেয়েছে, যা চারদিন ধরে বৈশ্বিক ইকুইটি সূচকের উত্থানের সম্ভাব্য সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে।

ব্রেন্ট ক্রুডের দর 2.4% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় $97-এ পৌঁছেছে, যা ছয় বছরের মধ্যে সবচেয়ে তীব্র দরপতন থেকে কিছুটা পুনরুদ্ধার করেছে; সেইসাথে হরমুজ প্রণালী কার্যত বন্ধ অবস্থায় রয়েছে।

Exchange Rates 09.04.2026 analysis

মার্কিন সেশনে ট্রেজারি বন্ডের মূল্য বৃদ্ধি পেলেও পরবর্তীতে তা স্থিতিশীল ছিল। জাপান ও অস্ট্রেলিয়ার সরকারি বন্ডের দর কমেছে কারণ তেলের বাড়তি মূল্য মুদ্রাস্ফীতি বাড়াতে পারে বলে উদ্বেগ বিরাজ করছে।

S&P 500-এর বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী আজ ক্রেতাদের সূচকটির মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $6,769 অতিক্রম করাতে হবে। এটি সূচকটির আরও ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি করবে এবং $6,784 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত কতে দিতে পারে। ক্রেতাদের জন্য সমানভাবে অগ্রাধিকার হবে সূচকটির দর $6,801-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে দৃঢ় করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে যদি নিম্নমুখী মুভমেন্ট দেখা যায়, তাহলে সূচকটির দর $6,756-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করলে দ্রুত ইনস্ট্রুমেন্টটির দর $6,743-এ নেমে যাবে এবং $6,727-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.