empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

08.04.202608:05 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ৮ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 08.04.2026 analysis

মঙ্গলবার অপেক্ষাকৃত শান্তভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং পরিলক্ষিত হয়েছে, এরপর ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্তৃপক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন—এই সময়ের মধ্যে সব ধরনের হামলা বন্ধ থাকবে এবং হরমুজ প্রণালী খোলা থাকবে। স্বাভাবিকভাবেই এটি গোটা বিশ্বের জন্য ইতিবাচক সংবাদ, কিন্তু সম্প্রতি ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে মূল্য বৃদ্ধি পাওয়া মার্কিন ডলারের জন্য এটি শুভ সংবাদ নয়। আমরা বহুবার উল্লেখ করেছি যে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য বাস্তবিক অর্থে কোনো উল্লেখযোগ্য কারণ নেই। যখনই ভূ-রাজনৈতিক সংঘাত হ্রাস পেতে শুরু করেছে, তৎক্ষণাৎ মার্কিন ডলারের দরপতন শুরু হয়েছে। মার্কেটের ট্রেডাররা যদি সম্প্রতি প্রকাশিত মার্কিন সামষ্টিক প্রতিবেদনের হতাশাজনক ফলাফলের কথা স্মরণ করে, তাহলে মার্কিন ডলারের দর দ্রুত জানুয়ারির লেভেলে ফিরে যেতে পারে। আপাতত এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে, তাই নিকট ভবিষ্যতে সম্ভবত ব্রিটিশ মুদ্রার মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে। তবে এই পেয়ারের মূল্যের মুভমেন্ট মূলত আসন্ন ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপরই নির্ভর করবে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 08.04.2026 analysis

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে অনেকগুলো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়, কিন্তু বুধবার ভোররাতে সবচেয়ে আকর্ষণীয় মুভমেন্ট দেখা যায়। ভোররাতে ট্রেড করলে নতুন ট্রেডাররা বেশ ভালোই মুনাফা করতে পারতেন। তবে মোটকথা মঙ্গলবার গঠিত প্রায় সবগুলো ট্রেডিং সিগন্যালই ভুল ছিল। ট্রেডাররা কেবল 1.3259-1.3267 এরিয়ার আশেপাশে গঠিত প্রথম দুইটি সিগন্যাল থেকেই লাভ করতে পেরেছেন এবং বাকি সিগন্যালগুলো উপেক্ষা করেছেন।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নতুন একটি উর্ধ্বমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে, কিন্তু ব্রিটিশ পাউন্ডের দর বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কতটা হ্রাস পাচ্ছে তার ওপর নির্ভর করবে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই, ফলে 2026 সালেও আমরা 2025 সালে পরিলক্ষিত এই পেয়ারের মূল্যের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। তবে সেটি ঘটতে হলে বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও প্রশমিত হতে হবে, কারণ এখন শুধুমাত্র ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণেই মার্কিন ডলারের চাহিদা সৃষ্টি হচ্ছে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3403-1.3407 এরিয়ার কাছ থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.3319-1.3331-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3403-1.3407 এরিয়ার উপরে কনসোলিডেট করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3437-1.3446 এবং 1.3484-1.3489-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, 1.3741-1.3751। আজ যুক্তরাজ্যে উল্লেখযোগ্য কোনো বড় ইভেন্ট নেই, আর যুক্তরাষ্ট্রে কেবল ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে। এতে কোনো সন্দেহ নেই যে বেশিরভাগ ট্রেডাররাই ফেডের কার্যবিবরণীকে উপেক্ষা করবে এবং দিনের বেশিরভাগ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.