empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

07.04.202608:33 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ৭ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

Relevance up to 01:00 2026-04-08 UTC--4

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

Exchange Rates 07.04.2026 analysis

মঙ্গলবার অল্প কয়েকটি সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। মৌলিকভাবে, একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানি, যুক্তরাজ্য এবং ইইউতে মার্চ মাসের পরিষেবা খাতের PMI‑এর দ্বিতীয় অনুমান প্রকাশিত হবে। বিশেষ করে গত দুই কার্যদিবসে মার্কেটের ট্রেডাররা নন-ফার্ম পেরোল, বেকারত্ব হার এবং ISM সূচকের ফলাফল উপেক্ষা করেছে—তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই প্রতিবেদনের দিকে ট্রেডাররা কি মনোযোগ দেবে?

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

Exchange Rates 07.04.2026 analysis


মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের প্রতিনিধি অস্টান গুলসবি ও টমাস জেফারসনের বক্তব্য বিশেষ উল্লেখযোগ্য; তবে মার্কেটের ট্রেডাররা এখনো ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে সকল উপাদান উপেক্ষা করে চলেছে। গতরাতেও ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে তেহরান হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে না নিলে ও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে মঙ্গলবার আমেরিকা দেশটির উপর হামলা চালাতে পারে। যেহেতু ইরানের কর্মকর্তারা ট্রাম্পের বক্তব্য নিয়ে মন্তব্য করাও বন্ধ করে দিয়েছে, আমরা ধারণা করছি ইরান নিজেদের ভূখণ্ডে সম্ভাব্য আঘাত মোকাবিলার এবং প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা আঘাত চালানোর প্রস্তুতি নিচ্ছে। গতকাল তেহরানের প্রতিনিধিবৃন্দ লক্ষ্যবস্তু হিসেবে আবুধাবির সর্ববৃহৎ এআই ডেটা সেন্টারটির নাম উল্লেখ করেছেন। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতি বর্তমানে কারোই মনোযোগ আকর্ষণ করছে না।

উপসংহার:

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্যের যেকোনো ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ মার্কেটের ট্রেডাররা কেবল ভূ-রাজনৈতিক খবরের ওপর প্রতিক্রিয়া দেখাচ্ছে—যার পূর্বাভাস দেয়া সম্ভব নয়। আজ ইউরো 1.1527-1.1531 এরিয়াতে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3175-1.3180 এবং 1.3259-1.3267 এরিয়াগুলোতে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বৃদ্ধির কোনো দৃঢ় ভিত্তি দেখছি না (সকল কারণ বিবেচনা করে, কেবল ভূ-রাজনীতি নয়), তবে নিকট ভবিষ্যতে সার্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি কারেন্সি মার্কেটে মূল প্রভাব বিস্তার করবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.