empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

06.04.202610:58 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৬ এপ্রিল

Relevance up to 03:00 UTC--4

বিটকয়েনের মূল্য $69,000 লেভেলে ফিরে এসেছে, যদিও ট্রাম্প সম্ভবত আগামীকাল ইরানের ভূখণ্ডে ব্যাপক হামলা শুরু করতে পারেন। তবে এই বাস্তবতা ইথেরিয়ামের ক্রেতাদেরও থামাতে পারেনি, যারা ক্রমাগত ইথার ক্রয় করে চলেছেন।

Exchange Rates 06.04.2026 analysis

কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের প্রভাবে এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান ৪৫ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করছে, যা শেষ পর্যন্ত চলমান যুদ্ধের সমাপ্তির পথে নিয়ে যেতে পারে। প্রকৃতপক্ষে, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি মার্কেট—বিশেষত বিটকয়েন ও ইথেরিয়াম—ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা হ্রাসের যেকোনো ইঙ্গিত থাকলে স্বল্পমেয়াদে ট্রেডিং কার্যক্রম বেড়ে যায়। নিরাপদ বিনিয়োগ খুঁজছেন বা সংঘাত শিথিল হওয়ার প্রত্যাশা করছেন এমন ট্রেডাররা তাদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ ইন্সট্রুমেন্টে সরিয়ে নিতে পারেন।

তবে এমন গুজব প্রায়ই শেষ পর্যন্ত ধোঁকাবাজিতে পরিণত হয়। সাম্প্রতিক ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে বৈশ্বিক পরাশক্তিগুলো কূটনৈতিক খেলায় নিয়োজিত হয় কিন্তু সংঘাত সমাধানে বাস্তব অগ্রগতি হয়না। এমন পরিস্থিতিতে শুধুমাত্র প্রত্যাশার ওপর ভিত্তি করে ঝুঁকি গ্রহণের পর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট অস্থিতিশীল হয়ে পড়লে বিনিয়োগকারীরা মারাত্নক ক্ষতির শিকার হতে পারে। কোনো ধরনের আপোস না হলে বা আলোচনাগুলো স্থবির হয়ে গেলে মার্কেটে দ্রুত কারেকশন শুরু হয় এবং ট্রেডাররা মৌলিক সূচকগুলোর দিকে মনোযোগ দিতে শুরু করে।

বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের টেকসই বৃদ্ধির জন্য আরও দৃঢ় কারণ প্রয়োজন—যেমন বাস্তবিক ও ইতিবাচক মৌলিক সংবাদ। যদি ভূ-রাজনৈতিক উত্তেজনা বাস্তবিক অর্থে না হ্রাস পায়, তাহলে তা কেবল সাময়িক উদ্দীপক হিসেবেই কাজ করবে। অতএব ট্রেডারদের সতর্ক থাকা উচিত এবং গুজবের উপর ভিত্তি করে উল্লাসে বিভোর না হওয়াই শ্রেয়।

দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

Exchange Rates 06.04.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $70,100-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $69,400-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $70,100-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $68,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $69,400 এবং $70,100-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $67,500-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $68,600-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $67,500-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $69,400 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $68,600 ও $67,500-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 06.04.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,160-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,140-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,160-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,117 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,140 ও $2,160-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,096-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,117-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,096 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,140-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,117 ও $2,096-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.