Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
গতকাল মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে মিশ্র ফলাফল পরিলক্ষিত হয়েছে। S&P 500 সূচক 0.11% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.18% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.13% হ্রাস পেয়েছে।
গত শুক্রবার ছুটির কারণে স্টক মার্কেট বন্ধ ছিল। আজ স্টক সূচকসমূহের ফিউচার্সে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে এবং তেলের দরপতন হয়েছে। এর মূল কারণ হচ্ছে বিনিয়োগকারীরা জানতে পেরেছেন যে ছয় সপ্তাহব্যাপী চলমান মধ্যপ্রাচ্য সংঘাত কিছুটা প্রশমিত হতে পারে। কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দিচ্ছে।MSCI এশিয়া প্যাসিফিক সূচক 0.2% বেড়েছে। সূচকটির অন্তর্ভুক্ত দর বৃদ্ধি পাওয়া এবং দরপতনের শিকারের স্টকের সংখ্যা প্রায় সমান ছিল, এবং টেকনোলজি কোম্পানির স্টকগুলো দর বৃদ্ধির দিক থেকে শীর্ষস্থানীয় ছিল । S&P 500 সূচকের ফিউচারস পূর্বের দরপতন কিছুটা পুষিয়ে নিয়ে প্রায় 0.2% বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্র, ইরান এবং কয়েকটি আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশ ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে এমন প্রতিবেদন মার্কেটে ইতিবাচক আশাবাদ নিয়ে আসে, যা চলমান যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তির দিকে নিয়ে যেতে পারে। আরও অনেক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে এমন প্রতিবেদনগুলোও সহায়ক ছিল, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার থেকে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার কঠোর হুমকি দিয়েছেন।ব্রেন্ট ক্রুড 2.6% দরপতনের শিকার হয়েছিল এবং পরবর্তীতে প্রায় 0.9% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $110-এর উপরে পৌছেছে, যা দৈনিক সর্বোচ্চ লেভেল $112-এর তুলনায় কম। 10-বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ সামান্য কমে গিয়েছে কারণ মার্কেটের ট্রেডাররা ভূ-রাজনৈতিক ঝুঁকি পুনর্মূল্যায়ন করছে। ফরেক্স মার্কেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে: ঝুঁকি গ্রহণের প্রবণতা বৃদ্ধির মাঝেও মার্কিন ডলার মাঝারি চাপের সম্মুখীন হচ্ছে, আর ঐতিহ্যগতভাবে নিরাপদ কারেন্সি হিসেবে বিবেচিত ইয়েন ও সুইস ফ্র্যাঙ্ক কিছুটা দরপতনের শিকার হয়েছে। বিপরীতে, ইউরোজোনের ইতিবাচক অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক ঝুঁকি হ্রাস হওয়ার কারণে ইউরোর দর বৃদ্ধি পেয়েছে শক্তিশালী হয়েছে। ভূ-রাজনৈতিক চাপ নির্দেশক হিসেবে স্বর্ণের মূল্যও নিম্নমুখী হয়েছে।মেব্যাংক সিকিউরিটিজ জানিয়েছে যে এশীয় স্টক মার্কেটে যেকোনো সংকটময় পরিস্থিতি যেমন তেল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা এড়ানো—এমন সংকেতের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই এশিয়ার স্টক মার্কেটে বিশেষ করে সেমিকন্ডাক্টর ও সাইক্লিক্যাল সেক্টরগুলোতে পরিমিত পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে।
স্পষ্টতই, ট্রেডাররা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ প্রশমনের সম্ভাবনা সংক্রান্ত যেকোনো সংবাদ শিরোনাম কাজে লাগানোর চেষ্টা করছে, কারণ এতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির শঙ্কা বেড়েছে—যা ফেডের সুদের হার হ্রাসের প্রত্যাশাকে ক্ষুন্ন করেছে। এখনো জ্বালানি খাত এবং হরমুজ প্রণালীকে ঘিরে চলমান পরিস্থিতির ওপর ট্রেডারদের মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের তেল সরবাহের মূল সমুদ্রপথ হিসেবে বিবেচিত হয়।
S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স লেভেল $6,590 অতিক্রম করানো। এর সূচকটির দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে এবং $6,603 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হল সূচকটির দর $6,616-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেয়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে সূচকটির দর $6,577-এর আশপাশে ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,563-এ নেমে যাবে এবং তারপর $6,552 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।