Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে ব্যাপক হামলার হুমকি দেয়ায় বৃহস্পতিবার GBP/USD পেয়ারও তীব্র দরপতনের শিকার হয়। গতকাল সারাদিন কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি। আনুষ্ঠানিকভাবে এখন একটি ডিসেন্ডিং ট্রেন্ডলাইন আঁকা যায়, তবে এটি প্রতিদিন সমন্বয় করতে হবে। এই পেয়ারের মূল্য উচ্চ মাত্রার অস্থিরতার মধ্যে ওঠানামা করছে এবং ভূ-রাজনীতি সম্পর্কিত যেকোনো খবর দ্বারা তৎক্ষণাৎ প্রভাবিত হচ্ছে। উপরন্তু, ট্রেডাররা নির্দিষ্ট কিছু খবরের প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছেন। গত সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ট্রেডাররা ট্রাম্পের মন্তব্যগুলো একরকম উপেক্ষাই করেছিল কারণ তখন তার প্রতি আস্থা কমে যায়। তবু এই সপ্তাহে অজানা কারণে সেই আস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে হচ্ছে, ফলে GBP/USD পেয়ারের মূল্য আবার ওঠানামা শুরু করেছে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমবাজার ও বেকারত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে, যা মার্কেটে যেকোনো ধরনের মুভমেন্ট উস্কে দিতে পারে।
বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। রাতেরবেলায় এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়া অতিক্রম করে, কিন্তু ইউরোপীয় ট্রেডিং সেশন শুরু সময় পর্যন্ত এই পেয়ারের মূল্য সিগন্যাল গঠনের পয়েন্ট থেকে বেশ দূরে চলে গিয়েছিল। পরবর্তী সিগন্যালটি 1.3203-1.3212 এরিয়া অতিক্রম করার সময় গঠিত হয়েছে, কিন্তু তা ভুল প্রমাণিত হয়। মার্কিন ট্রেডিং সেশনে একই এরিয়ায় একটি বাই সিগন্যাল গঠিত হয়, যার মাধ্যমে নতুন ট্রেডাররা 10-20 পিপ পর্যন্ত লাভ করতে পেরেছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের সাম্প্রতিক উর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো কারণ নেই, তাই ২০২৬ সালে আমরা ২০২৫ থেকে শুরু হওয়া এই পেয়ারের মূল্যের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। তবে এজন্য বিশ্বব্যাপী চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়া দরকার, কারণ বর্তমানে মূলত ভূ-রাজনৈতিক কারণেই মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.3203-1.3212 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.3096-1.3107-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3203-1.3212 এরিয়ার কাছ থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.3259-1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3203-1.3212, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, এবং 1.3741-1.3751। আজ যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নন-ফার্ম পেরোল ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলোর ফলাফল হয় তীব্র একমুখী মুভমেন্ট উস্কে দেবে, নয়তো মার্কেটে তুলনামূলকভাবে দুর্বল প্রতিক্রিয়া দেখা যাবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।