The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
বুধবারও GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যা কোনো সামষ্টিক-অর্থনৈতিক প্রেক্ষাপট বা ফান্ডামেন্টাল ইভেন্টের প্রভাবে ঘটেনি। এই পেয়ারের মূল্যের সাম্প্রতিক উর্ধ্বমুখী প্রবণতা মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শীঘ্রই সমাপ্ত হতে যাচ্ছে—এমন ইতিবাচক প্রত্যাশার প্রতিক্রিয়া, যে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান দুজনেই ইঙ্গিত দিয়েছেন। বাস্তবিক অর্থে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা হ্রাসের কোনো লক্ষণ নেই এবং এই অবস্থাই অপরিবর্তিত রয়েছে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেগুলোর প্রত্যেকটির ফলাফলই মার্কিন ডলারের জন্য ইতিবাচক ছিল। দেশটির খুচরা বিক্রয় প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে, ADP প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিগত খাতের নতুন কর্মসংস্থানের সংখ্যা 20,000 দ্বারা পূর্বাভাস ছাড়িয়ে গেছে, এবং ISM ম্যানুফ্যাকচারিং PMI সূচক 52-52.5-এর পূর্বাভাসের বিপরীতে 52.7 পয়েন্টে পৌঁছেছে। তাই, যদি ট্রেডাররা সামষ্টিক-অর্থনৈতিক পটভূমির দিকে মনোযোগ দিয়ে থাকতেন, গতকাল মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে পারত। তবে রাতেরবেলা মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প আরেকটি বক্তব্য দেন, যা ইভেন্ট ক্যালেন্ডারেও অন্তর্ভুক্ত ছিল। প্রশ্ন ওঠে ইভেন্ট ক্যালেন্ডারে তা অন্তর্ভুক্ত করার কি দরকার—যেখানে মার্কিন প্রেসিডেন্ট দিনের মধ্যে প্রায় পাঁচবার সাক্ষাৎকার দেন। তবুও, ট্রাম্প নিকটমেয়াদে যুদ্ধের সমাপ্তি বা ইরানের সাথে কোনো চুক্তির ইঙ্গিত দেননি। মার্কেটের ট্রেডাররা মার্কিন ডলার ক্রয় করে এই বক্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে।
বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে ইউরোপীয় ট্রেডিং সেশনে 1.3259-1.3267 এরিয়ায় দুটি বাই সিগন্যাল গঠিত হয়। কয়েক ঘণ্টা পরে এই পেয়ারের মূল্য নিকটস্থ লক্ষ্যমাত্রা 1.3319-1.3331 এরিয়ায় পৌঁছায়। ঐ এরিয়ায় কয়েকটি সেল সিগন্যাল গঠন হয়, এবং গতরাতে এই পেয়ারের দরপতন ঘটে, ফলে মূল্য দ্রুতই 1.3203-1.3212 এরিয়ার দিকে নেমে আসে। ফলত উভয় ট্রেডই লাভজনক ছিল।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের সাম্প্রতিক উর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো কারণ নেই, তাই ২০২৬ সালে আমরা ২০২৫ থেকে শুরু হওয়া এই পেয়ারের মূল্য বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় চালু হওয়ার প্রত্যাশা করছি। তবে এজন্য বিশ্বব্যাপী চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়া দরকার, কারণ বর্তমানে মূলত ভূ-রাজনৈতিক কারণেই মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.3203-1.3212 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার কথা ভাবতে পারেন, যেখানে মূল্যের 1.3096-1.3107-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়ার উপরে কনসোলিডেট করে বা 1.3203-1.3212 এরিয়ার কাছ থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যাবে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3203-1.3212, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, এবং 1.3741-1.3751। আজ যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে কেবল আনএমপ্লয়মেন্ট ক্লেইমস বা বেকারভাতার আবেদন সংক্রান্ত স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হবে। আজ ট্রেডাররা আবারও শুধুমাত্র ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে ট্রেড করবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।