Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বুধবারও EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল, যা মধ্যপ্রাচ্য যুদ্ধ শীঘ্রই সমাপ্তির প্রত্যাশায় মার্কেটে সৃষ্ট আশাবাদের ফলাফল হিসেবে বিবেচনা করা যায়। মার্কেটের ট্রেডাররা সফলভাবে সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল উপেক্ষা করেছে, যা এবার পুরোপুরিভাবে মার্কিন ডলারের জন্য ইতিবাচক ছিল। রাতেরবেলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য প্রদান করেন যা EUR/USD পেয়ারের মূল্যের তীব্র অস্থিরতা সৃষ্টি। উল্লেখ্য যে আমরা আগেই সতর্ক করেছিলাম যে বর্তমানে মধ্যপ্রাচ্য যুদ্ধ সমাপ্তির জন্য বাস্তবিক অর্থে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না —শুধুই আলোচনা, অভিপ্রায় এবং ইচ্ছা আছে। তেহরান ও ওয়াশিংটন মধ্যে বাস্তবিক অর্থে কোনো আলোচনা হচ্ছে কিনা সেই বিষয়টিও অনিশ্চিত। উভয় পক্ষের আলোচনাগত অবস্থানে চাঁদ-মাটির মতো দূরত্ব বিরাজ করছে; দুই পক্ষই যুদ্ধ শেষ করতে চায়, কিন্তু প্রত্যেকে তাদের নিজস্ব শর্তানুযায়ী তা করতে চায়। সুতরাং এখনও এটি বলার সময় আসেনি যে মধ্যপ্রাচ্য সংকট প্রশমন হচ্ছে। সার্বিকভাবে ট্রাম্প এমন কিছু জানাননি যা নিকটমেয়াদে যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে—এই কারণেই মার্কিন ডলারের দর পুনরায় বৃদ্ধি পেয়েছে।
বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনে এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ায় একটি বাই সিগন্যাল গঠিত হয়, এবং বৃহস্পতিবার এশীয় সেশনের সময় একই 1.1584-1.1591 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হওয়ার ফলে একটি সেল সিগন্যাল গঠিত হয়। প্রথম বাই সিগন্যালের ক্ষেত্রে এই পেয়ারের মূল্য প্রায় 30 পিপস নির্ধারিত দিকে মুভমেন্ট প্রদর্শন করে, এবং দ্বিতীয় সেল সিগন্যালের ক্ষেত্রেও একই পরিমাণ নিম্নমুখী মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে এবং আবারও আমরা কোনো উল্লেখযোগ্য উর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাইনি। উপরন্তু, গত দু'দিনে ইউরোর মূল্য সক্রিয়ভাবে উর্ধ্বমুখী থাকলেও গতরাতে আবার এটি দরপতনের শিকার হয়েছে। মার্কেটের ট্রেডাররা এখনও শুধুমাত্র ভূ-রাজনীতি এবং আবেগের ওপর ভিত্তি করে ট্রেড করছে। সুতরাং এই "রোলারকোস্টার রাইড" আরও অনেকদিন অব্যাহত থাকতে পারে। ট্রাম্প ক্রমাগত মার্কিন ডলারের দরপতন বা দর বৃদ্ধি উভয়ই উস্কে দিচ্ছেন।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1455-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার কাছ থেকে বাউন্স করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1584-1.1591-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে কেবল আনএমপ্লয়মেন্ট ক্লেইমস বা বেকারভাতার আবেদন সংক্রান্ত স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।