empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

01.04.202608:18 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ১ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 00:00 2026-04-02 UTC--4

মঙ্গলবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 01.04.2026 analysis

মঙ্গলবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্য সারাদিন মোটামুটি উর্ধ্বমুখী হয়েছে, তবে দিনের দ্বিতীয়ার্ধে এই পেয়ারের প্রায় 90 পিপস দরপতন হয়েছে। ফলত দিনের শেষে ব্রিটিশ পাউন্ডের মূল্য মাত্র 40 পিপস বৃদ্ধি পেয়েছিল। মার্কিন ট্রেডিং সেশনের সময় এই পেয়ারের মূল্য কেন নিম্নমুখী হলো তা বলা কঠিন, বিশেষত যখন ইউরোর মূল্য স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে। আবারও দেখা যাচ্ছে যে ব্রিটিশ পাউন্ড ইউরোর তুলনায় দুর্বল। যেদিন প্রকৃতপক্ষে ইউরো ও পাউন্ড—দুটিরই—দর বৃদ্ধির সুবিধাজনক পটভূমি ছিল, তবুও কেবল ইউরোর মূল্যই বৃদ্ধি পেয়েছে। গতকাল যুক্তরাজ্যে চতুর্থ প্রান্তিকের জিডিপির তৃতীয় অনুমান প্রকাশিত হয়েছিল; পূর্বাভাস অনুযায়ী দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সামগ্রিকভাবে বার্ষিক 1% বৃদ্ধি পেয়েছে, যা ট্রেডারদের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। সুতরাং এই প্রতিবেদন পাউন্ডের দরপতনের কারণ হতে পারে না। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন JOLTs প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার তুলনায় দুর্বল ছিল—তবে সেটাও এই পেয়ারের দরপতন ঘটায়নি।

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 01.04.2026 analysis

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে বেশ কিছু কার্যকর ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, কিন্তু দিনের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ পাউন্ডের ব্যাপক দরপতন সবকিছু ভেস্তে দিয়েছে। প্রথম বাই সিগন্যালটি ততটা সঠিক ছিল না, তবু নতুন ট্রেডাররা প্রায় 20-25 পিপস লাভ করতে পেরেছিল। 1.3259-1.3267 এরিয়ার কাছ থেকে একটি বাউন্সের ফলে শর্ট পজিশন ওপেন করার সুযোগ পাওয়া গিয়েছিল, এরপর এই পেয়ারের মূল্য 1.3203-1.3212 এরিয়ার নিচে নেমে যায়। শেষের বাই সিগন্যালটি আবার লং পজিশন ওপেন করার সুযোগ দেয়, যা সামান্য মুনাফার সাথে ক্লোজ করা গিয়েছে। সামগ্রিকভাবে তিনটি ট্রেডই লাভজনক ছিল।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের সাম্প্রতিক উর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো কারণ নেই, তাই ২০২৬ সালে আমরা ২০২৫ থেকে শুরু হওয়া এই পেয়ারের মূল্য বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় চালু হওয়ার প্রত্যাশা করছি। তবে এজন্য বিশ্বব্যাপী চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়া দরকার, কারণ বর্তমানে মূলত ভূ-রাজনৈতিক কারণেই মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়ার কাছ থেকে বাউন্স করে অথবা 1.3203-1.3212 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার কথা ভাবতে পারেন। আর 1.3259-1.3267 এরিয়ার উপরে কনসোলিডেশন বা 1.3203-1.3212 এরিয়ার কাছ থেকে বাউন্স হলে লং পজিশন ওপেন করা যাবে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3203-1.3212, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, এবং 1.3741-1.3751। আজ যুক্তরাজ্যে কোনো উল্লেখযোগ্য ইভেন্ট নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে ADP, ISM এবং খুচরা বিক্রয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। অতএব দিনের দ্বিতীয়ার্ধে এই পেয়ারের মূল্যের শক্তিশালী মুভমেন্ট দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.