Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
সোমবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল, যার কারণ হিসেবে শুধুমাত্র ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে বিবেচনা করা যায়। ধারাবাহিকভাবে পঞ্চম দিনের মতো মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের প্রবণতা পরিলক্ষিত হয়েছে কারণ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যেকোনো বক্তব্যই মার্কিন ডলারের উত্থানকে উসকে দিচ্ছে—হোক তা আলোচনার প্রসঙ্গ, যুদ্ধবিরতি বা উত্তেজনা হ্রাস সংক্রান্ত মন্তব্য—কারণ ট্রেডাররা আর ট্রাম্পের উপর আস্থা রাখতে পারছে না। আমাদের কাছে এই বিষয়টি কিছুটা আশ্চর্যজনক যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাত্র এক বছর পরই ট্রেডাররা তাকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসাবে মার্কিন ডলারের চাহিদা বজায় রয়েছে এবং অন্যান্য সকল বিষয় (টেকনিক্যাল, সামষ্টিক অর্থনৈতিক, ফান্ডামেন্টাল) বর্তমানে কোনো গুরুত্ব বহন করছে না। উল্লেখ্য যে গতকাল জার্মানিতে মার্চ মাসের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে মুদ্রাস্ফীতির হার তীব্রভাবে বৃদ্ধি পেয়ে 1.9% থেকে 2.7%-এ পৌঁছেছে। যদিও বাস্তব ফলাফল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল, তবুও মুদ্রাস্ফীতির এই তীব্র বৃদ্ধি প্রায় নিশ্চিতভাবে এপ্রিল মাসে ইসিবির মূল সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে দেয়। মার্কেটে কেউই এই বিষয়টি বিবেচনা করেনি।
সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। ইউরোপীয় ট্রেডিং সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ায় পৌঁছাতে পারত, তবে কয়েক পিপসের ব্যবধানের জন্য তা হয়নি। ফলে পুরো দিনজুড়ে নতুন ট্রেডাররা পজিশন ওপেন করার জন্য কোনো কারণ খুঁজে পায়নি।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে এবং আবারও আমরা কোনো উল্লেখযোগ্য উর্ধ্বমুখী প্রবণতা দেখিনি। ২০২৬ সালের শুরুতে এই পেয়ারের মূল্যের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের জন্য সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং রয়ে গেছে; যাইহোক বর্তমানে মার্কেটের ট্রেডাররা মূলত ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করছে। এটিই এই পেয়ারের মূল্যের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু করতে বাধা সৃষ্টি করছে। এবং দেড় মাস ধরে নিম্নমুখী প্রবণতা বজায় রেখেছে।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1413 এবং 1.1354-1.1363 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়ার উপরে কনসোলিডেট করে, তাহলে লং পজিশন ওপেন করে মূল্যের 1.1527-1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। মঙ্গলবার ইউরোজোনের মুদ্রাস্ফীতি প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের শূন্যপদ সম্পর্কিত JOLTs প্রতিবেদন প্রকাশিত হবে। যদিও এগুলো বেশ আকর্ষণীয় প্রতিবেদন, তবে ট্রেডাররা হয়তো এগুলোর ফলাফলও উপেক্ষা করবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।