empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.03.202611:23 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: বিটকয়েন নিরাপদ বিনিয়োগের বৈশিষ্ট্য প্রদর্শন করছে

এই সপ্তাহে বিটকয়েনের $72,000 থেকে $68,000 পর্যন্ত দরপতনের পরও অনেক বিশ্লেষক জোর দিয়ে বলছেন যে বিটকয়েন এখন আগে থেকে ভাল অবস্থায় রয়েছে।

Exchange Rates 27.03.2026 analysis

জেপিমরগ্যান একটি আকর্ষণীয় প্রবণতার কথা তুলে ধরেছে: মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে বিটকয়েন ঐতিহ্যবাহী নিরাপদ বিনিয়োগের খ্যাতিসম্পন্ন অ্যাসেটগুলোর মতো বৈশিষ্ট্য প্রদর্শন করতে শুরু করেছে। বিটকয়েনের প্রতি এই ধারণাগত পরিবর্তন গত এক মাসে বিশেষভাবে দৃশ্যমান হয়েছে—যখন বিটকয়েনের প্রতি চাহিদা বাড়ছে আর স্বর্ণ ও রূপার প্রতি আগ্রহ কমে গেছে।


স্বর্ণ ও রূপা সম্প্রতি রেকর্ড দৈনিক দরপতনের শিকার হয়েছে, কারণ ট্রেডাররা ধারণা করছে যে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার উচ্চ পর্যায়ে বজায় রাখবে।


মার্চের প্রথম তিন সপ্তাহে বিনিয়োগের প্রবাহের বিশ্লেষণও এই তত্ত্বকে সমর্থন করে। স্বর্ণভিত্তিক ইটিএফ-গুলো থেকে প্রায় $11 বিলিয়ন বিনিয়োগ তুলে নেয়া হয়েছে, এবং রূপাভিত্তিক ইটিএফেও বিনিয়োগ প্রবাহের নেতিবাচক প্রবণতা পরিলক্ষিত হয়েছে। এই পটভূমিতে বিটকয়েনভিত্তিক ইটিএফগুলোতে বাড়তি বিনিয়োগ প্রবাহ রেকর্ড করা হয়েছে, যা চলমান অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ কৌশলের পুনর্বিন্যাসকরণ নির্দেশ করে।


ইরানে ক্রিপ্টো কার্যক্রমে নজরকাড়া উত্থান দেখা গেছে। মুদ্রাস্ফীতির শঙ্কা ও মূলধন সুরক্ষার লক্ষ্যে ব্যবহারকারীরা স্থানীয় এক্সচেঞ্জ থেকে তহবিল তুলে ব্যক্তিগত ওয়ালেট ও আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মে সরিয়ে দিচ্ছেন। এটি নির্দেশ করে যে ইরানিরা তাঁদের সঞ্চয় রক্ষায় বিকল্প উপায় খুঁজছেন।


এ থেকেই বোঝা যায় যে সামরিক সংঘাত, মুদ্রার চাপ ও সঞ্চয় সুরক্ষার হুমকির মধ্যে বিটকয়েন ধীরে ধীরে এক ধরণের নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করছে। ভূ-রাজনৈতিক ঝুঁকি ও মুদ্রাস্ফীতি থেকে মূলধন সুরক্ষিত রাখার জন্য বিনিয়োগকারারা বিকেন্দ্রীভূত ডিজিটাল অ্যাসেটের দিকে ঝুঁকছেন। এই উদীয়মান প্রবণতা উচ্চ অনিশ্চয়তার মধ্যে বিটকয়েন মূল্য ধরে রাখার মাধ্যম হিসেবে ক্রমবর্ধমানভাবে স্বীকৃতি পাচ্ছে বলে নির্দেশ করে।

ট্রেডিংয়ের পরামর্শ

Exchange Rates 27.03.2026 analysis

বিটকয়েনক্রেতারা বর্তমানে বিটকয়েনের মূল্যকে $69,100-এ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে, যা সরাসরি $70,700 এবং এরপর $72,500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। ঊর্ধ্বমুখী প্রবণতার অব্যাহত থাকার ক্ষেত্রে বিটকয়েনের মূল্যের প্রায় $74,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়; সেটি ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে মার্কেটে পুনরায় বুলিশ প্রবণতা ফিরে আশার ইঙ্গিত পাওয়া যাবে। দরপতনের ক্ষেত্রে, বিটকয়েনের মূল্য $67,200-এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ওই এরিয়ার নিচে নেমে গেলে বিটকয়েনের মূল্য দ্রুত $64,900-এর দিকে নেমে যেতে পারে, এবং পরবর্তীতে প্রায় $62,600 পর্যন্ত দরপতন হতে পারে।

Exchange Rates 27.03.2026 analysis

ইথেরিয়াম

ইথারের মূল্য স্পষ্টভাবে $2,098-এর উপরে অবস্থান গ্রহণ করলে $2,175 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ঊর্ধ্বমুখী প্রবণতার অব্যাহত থাকার ক্ষেত্রে ইথেরিয়ামের মূল্যের প্রায় $2,238-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়; এই লেভেল ব্রেক করলে মার্কেটে বুলিশ প্রবণতা শক্তিশালী হবে ও ক্রেতাদের আগ্রহ পুনরুজ্জীবিত করার ইঙ্গিত পাওয়া যাবে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, ইথেরিয়ামের মূল্য $2,023-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করা যায়। ওই এরিয়া ব্রেক করে নিম্নমুখী হলে ইথেরিয়ামের মূল্য দ্রুত $1,936-এর দিকে নেমে যেতে পারে, এবং পরবর্তীতে প্রায় $1,845 পর্যন্ত দরপতন হতে পারে।

চার্টে কী কী রয়েছে

  • লাল লাইনগুলো সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল নির্দেশ করে—এসব স্থানে মূল্যের মুভমেন্ট সাধারণত থেমে যায় বা তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
  • সবুজ লাইনটি 50-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।
  • নীল লাইনটি 100-দিন মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।
  • লাইম লাইনটি 200-দিন মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।
  • মূল্য যদি এই মুভিং অ্যাভারেজগুলোর যেকোনোটি টেস্ট বা ক্রস করে, তা সাধারণত মূল্যের মুভমেন্ট থামিয়ে দিতে পারে অথবা মার্কেটে নতুন মুভমেন্ট শুরু হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.